বিশ্বের সবচেয়ে সুন্দর সাতটি ক্রিকেট স্টেডিয়ামের তালিকা তৈরি করেছে ক্রিকেট ৩৬৫। ইংল্যান্ডের ক্রিকেটভিত্তিক গণমধ্যমের সেই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।ক্রিকেট ৩৬৫-এর করা সেরা ৭টি  স্টেডিয়ামের ৫ম স্থানে রয়েছে সিলেট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম।২০০৭ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়। ২০১৪ সালের ১৭ মার্চ টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে ভেন্যুটি। গত কয়েক বছরে এই ভেন্যুতে বিভিন্ন টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষীক সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাখ্যা দিতে গিয়ে প্রতিবেদনে লেখা হয়েছে, ‘বাংলাদেশের উত্তর-পূর্বে পাহাড় এবং সবুজ চা বাগানের মাঝখানে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চোখের জন্য এক আনন্দের স্থান। মাঠের চারপাশের নির্মল সবুজ পরিবেশ দেখে মনে হয় যেন কোনো সবুজ স্বর্গের মাঝখানে ক্রিকেট খেলা হচ্ছে। সিলেটের মনোরম প্রাকৃতিক দৃশ্যের পটভূমি বিশেষ করে সকাল বা সন্ধ্যার খেলায় আকর্ষণীয়, যখন পাহাড়ের উপর কুয়াশা জমে থাকে এবং গোধূলির আলোয় মাঠ আলোকিত হয়।’ক্রিকেট ৩৬৫’র সুন্দর স্টেডিয়ামের তালিকায় জায়গা পাওয়া বাকি নামগুলো হলো নিউল্যান্ডস ক্রিকেট স্টেডিয়াম দক্ষিণ আফ্রিকা, অ্যাডিলেড ওভাল, অস্ট্রেলিয়া, ধর্মশালা এইচপিসিএ স্টেডিয়াম, ভারত, গওয়াদর ক্রিকেট স্টেডিয়াম, পাকিস্তান, ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সেন্ট লুসিয়া, ওয়েস্ট ইন্ডিজ এবং লর্ডস ক্রিকেট স্টেডিয়াম, ইংল্যান্ড।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার
লক্ষ্মীপুরে থানায় মামলা করতে গিয়ে ব্যবসায়ী গ্রেফতার

লক্ষ্মীপুর সদর মডেল থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মামলা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন আবদুর রহিম জুয়েল নামে এক ব্যবসায়ী।রবিবার Read more

ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
ঈদের আগে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ঈদের আগে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৬৪০ Read more

আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ
আশুরার রোজায় মাফ হবে ১ বছরের গুনাহ

মহররম মাসের ১০ তারিখ ‘আশুরা’ উপলক্ষে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রোজা রেখেছেন এবং সাহাবিদেরও রোজা রাখতে বলেছেন। ইবনে আব্বাস Read more

ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ
ভাঙ্গুড়ায় ভিজিএফের চাল আত্মসাতের পরিকল্পনা, ৯ জনকে শোকজ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে Read more

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি অস্ত্রসহ আটক ৪

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অস্ত্রের চালান লেনদেনের’ সময় বিদেশি একটি এসএমজি ও নগদ ১৪ লাখ টাকাসহ আলোচিত ‘ডাকাত নবী হোসেন Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন