ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল বিদ্যালয়ের নিজস্ব জমি নেই।নিজস্ব জমির অভাবে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়টি। দুটি ভবন, একটি ওয়াশ ব্লক এবং খেলার মাঠ থাকলেও বিদ্যালয়ের জমির কোনো বৈধ কাগজপত্র নেই। এমনকি ভুয়া দলিল দিয়ে বিদ্যালয়টি সরকারি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেকের বিরুদ্ধে।জানা গেছে, ১৯৭৪ সালে মেরাকোনা গ্রামের ইলাহি সরকারের ছেলে আব্দুল মালেক এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিন্তু তিনি নিজের জমিতে বিদ্যালয় না করে প্রতিবেশী নূর হোসেন ব্যাপারীর জায়গায় এটি নির্মাণ করেন। পরে নূর হোসেন ব্যাপারীর ২ ছেলে আশ্রব আলী ও জাফর আলী বিদ্যালয়ের জমি নিজেদের নামে নামজারি করে নেন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক ভুয়া কাগজপত্র দেখিয়ে ২০১৩ সালে বিদ্যালয়টিকে জাতীয়করণ (সরকারি) করান এবং সরকারি অনুদানে দুটি ভবনও নির্মাণ করা হয়।বর্তমানে বিদ্যালয়ের দখলে থাকা ৫০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ সহকারী শিক্ষক ফাতেমা খাতুন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। তিনি দাবি করেন, এই জমি তাঁর চাচাশ্বশুর জাফর আলীর কাছ থেকে কেনা। অন্যদিকে, বিদ্যালয়ের বাকি ২৫ শতাংশ জমি ও ভবন তাঁর শ্বশুর আশ্রব আলীর নামে রয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক জেসমিন আক্তার এবং সহকারী শিক্ষক ফাতেমা খাতুন বাকি জমিটুকুও বিক্রি করার চেষ্টা করছেন। এতে করে ভবিষ্যতে বিদ্যালয়টি শুধু দুটি ভবন নিয়েই টিকে থাকবে।এ বিষয়ে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক বলেন, ‘জায়গাটি আমি আশ্রব আলীর কাছ থেকে এওয়াজ বদলনামা দলিল করে নিয়েছিলাম। এখন যদি তারা বলে বিদ্যালয়ের নামে জায়গা নেই, তাহলে নেই। তারা যদি বিক্রি করে দেয়, করে দিক। আমার কিছু করার নেই।’বর্তমান প্রধান শিক্ষক জেসমিন আক্তার বলেন, ‘আমি সাত বছর ধরে দায়িত্ব পালন করছি, কিন্তু আমার কাছে বিদ্যালয়ের কোনো কাগজপত্র নেই। বিদ্যালয়ের বোর্ডে ৪১ শতাংশ লেখা থাকলেও বাস্তবে ২৫ শতাংশ জায়গা দখলে আছে, যারও কোনো কাগজ নেই। যেটুকু আছে, তা আমার শ্বশুরের নামে।’নান্দাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন নেছা বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। প্রধান শিক্ষককে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। যদি তিনি কাগজ দেখাতে না পারেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও জানান, সহকারী শিক্ষক ফাতেমা খাতুন জমি বিক্রির কথা স্বীকার করেছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান
ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পর সরকার কেবল কথার মাধ্যমে দায়সারা আচরণ করছে বলে অভিযোগ করেছেন Read more

বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার
বিজয়নগরে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।  সোমবার (২৬ মে) দুপুর ২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাতবর্গ Read more

ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?
ট্রাম্প কেন ভেনেজুয়েলায় হামলা চালালেন এবং মাদুরোকে ‘আটক’ করলেন?

যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী, ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে 'আটক' করেছে। মাদুরো ও Read more

‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’
‘নতুন পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়’

বর্তমান (নতুন) পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত যেকোনো একটি পোশাক যাতে বাংলাদেশ পুলিশ বাহিনী পায় সেজন্য সরকার কাজ Read more

বন্ধু দিবস আজ
বন্ধু দিবস আজ

বন্ধু মানে হলো নিঃশর্তভাবে ভালোবাসা, বন্ধুর পাশে থাকা। আজ আগস্ট মাসের প্রথম রবিবার। এ দিনে দুনিয়াজুড়ে পালিত হয় বন্ধু দিবস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন