কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘অস্ত্রের চালান লেনদেনের’ সময় বিদেশি একটি এসএমজি ও নগদ ১৪ লাখ টাকাসহ আলোচিত ‘ডাকাত নবী হোসেন বাহিনীর’ চার সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা অস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করে থাকে বলে তথ্য দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।রোববার (১৩ জুলাই) রাতে উখিয়া উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ অভিযান চালানো হয়েছে। উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া স্থানীয় যৌথ বাহিনীর ক্যাম্পের অধিনায়কের বরাতেও গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।এ ঘটনায় আটকরা হলেন উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৪ ব্লকের নুর বশরের ছেলে মনসুর আহমদ (৩২) ও একই ক্যাম্পের সি-১৬ ব্লকের মো. নাজিমুদ্দিনের ছেলে ইয়াছের আরাফাত (৩৫) এবং বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মো. ইউছুফের ছেলে মো. আনাস (৩০) ও একই ক্যাম্পের সি-৬ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)।সংশ্লিষ্টরা জানিয়েছেন, রোববার সন্ধ্যায় উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে জনৈক ইলিয়াছ নামের পেশাদার ব্যবসায়ীর কাছে নবী হোসেন বাহিনীর সদস্যরা বিদেশি একটি চালান লেনদেনের খবর পায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসতঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি কৌশলে পালিয়ে গেলেও ৪ জনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের কাছ থেকে ‘ইউজেটিআই এসএমজি’ নামের একটি বিদেশি অস্ত্র এবং লেনদেনের জন্য আনা নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটি নবী হোসেনের গোপন আস্তানায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছেন।উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি অস্ত্র ও নগদ টাকাসহ ৪ জন রোহিঙ্গা দুর্বৃত্তকে আটকের ব্যাপারে সংশ্লিষ্ট বার্তা পাঠিয়ে অবহিত করা হয়েছে। তাদের মধ্যরাত পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে
সঙ্গী আপনাকে নিয়ন্ত্রণ করছে কিনা বুঝবেন যেভাবে

নিজের স্বার্থের জন্য অনেকে সঙ্গীর অনুভূতি, চিন্তাভাবনা বা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। সবসময় নিজেদের আয়ত্ত্বে রাখতে চায়। যেকোনো কথা চট Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ
খাজনার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ

জমির খাজনা দেওয়ার নিয়ম পরিবর্তনের দাবিতে মাইকিং করায় হোসাইন মোহাম্মদ আসাদুজ্জামান (টুটুল) নামের এক ব্যক্তিকে উঠিয়ে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে Read more

মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের
মসজিদে আজান বন্ধের নির্দেশ ইসরাইলের

ইসরাইলের মসজিদে মাইকে আজান দেওয়া বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গাভির। আজান দেওয়াকে ‘শব্দদূষণ’ আখ্যা দিয়ে পুলিশ প্রশাসনকে Read more

ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন
ইয়েমেনের উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত বেড়ে ৬৮ জন

ইয়েমেনের উপকূলে অভিবাসী ও শরণার্থী বোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন আফ্রিকান নাগরিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছে Read more

সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া
সংক্রামক ব্যাধি থেকে বাঁচার দোয়া

সম্প্রতি দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসছে। ৩০ মার্চ পর্যন্ত দেশে হাম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন