দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯ ঘটিকায় থানা রোডস্থ বিরামপুর কমিউনিটি সেন্টারে বাছাইকৃত কর্মীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাছাইকৃত কর্মী সমাবেশে বিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ হাফিজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সাবেক আমীর, দিনাজপুর-০৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক আ স ম ইব্রাহিম, জেলা ইউনিট সদস্য উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, পৌরসভা আমীর মাওলানা মামুনুর রশিদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহীনুর রহমান প্রমুখ।সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য, রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মোঃ মমতাজ উদ্দীন বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক এবং বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা করতে হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার
বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র যোগানের অভিযোগে আ.লীগ নেতা টিপু গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অস্ত্র সরবরাহ ও হামলায় অংশগ্রহণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )
এনসিএলের টি টোয়েন্টি ম্যাচসহ টিভিতে আজকের খেলা (০৬ অক্টোবর )

আজ সোমবার (৬ অক্টোবর), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। মেয়েদের বিশ্বকাপে রয়েছে একটি ম্যাচ, যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান
সংবর্ধনা শেষে মায়ের কাছে যাবেন তারেক রহমান

২৫ ডিসেম্বর সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে Read more

‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়
‘হৃদয়’ ঝলকে রংপুরের দাপুটে জয়

আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল তাওহিদ হৃদয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে। আর এতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন