আসন্ন পুজোর আগে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন।মঙ্গলবার(২৯ জুলাই) কলকাতার ‘ফিস ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’ পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে এই চিঠি দেয়া হয়।আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এরপর ভারতজুড়ে কালীপূজা, দীপাবলিসহ বিভিন্ন উৎসব। গত কয়েক বছর ধরে পুজো মৌসুমে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে বাংলাদেশ সরকার।গত বছর পুজো মৌসুমে পররাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে ভারতে ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, ‘অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে, গত বছর আপনার হস্তক্ষেপের ফলে, ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস প্রেমীদের কাছে সুস্বাদু এবং জনপ্রিয়।’ এরপরই লেখা হয়েছে, দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন শুরু হওয়ায়, আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়ার জন্য অনুরোধ করছি।তবে প্রতিবছর অনুমোদিত ইলিশ মাছের সবটুকু না আসার কারণে পশ্চিমবঙ্গের ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনে’র তরফে কিছুটা আক্ষেপও জানানো হয়েছে ওই চিঠিতে। এতে বলা হয়েছে, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই। কারণ রপ্তানি পারমিটগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। যেমন ৩০-৪৫ দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এত বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ, যে দয়া করে কোনও সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়ার কথা বিবেচনা করা হোক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘শারদ জাগরণ উৎসব’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘শারদ জাগরণ উৎসব’

অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সংস্কৃতিকে হাতিয়ার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 'শারদ জাগরণ উৎসব ২০২৫'।বাংলাদেশ ছাত্র ঐক্য Read more

হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে
হার্টে ব্লকেজ হবে না, মৃত্যুর ঝুঁকি কমাবেন যেভাবে

৮ ঘণ্টা অফিসে বসে কাজ আর শরীরচর্চার অভাবেই বাসা বাঁধছে বিভিন্ন রোগ। বাড়ছে হার্ট-অ্যাটাকের ঝুঁকিও। আর এ সমস্যা সমাধানে শরীরচর্চার Read more

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে এনসিপি নেতা ও জুলাই যোদ্ধাদের উপর ফ্যাসিবাদী আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীর বাগমারায় জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ মিছিল ও Read more

ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২
ইসলামী বিশ্ববিদ্যালয়: রুম নম্বর ২১২

২০১৯ সাল থেকে এক সঙ্গে পড়াশোনা। একই হলে একই রুমে অবস্থান। কাকতালীয় ভাবে এক রুমে থাকতে শুরু করেন চার বন্ধু। Read more

চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল
চীনের সঙ্গে বিএনপির সর্ম্পক গভীর হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ১৫ বছর চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রাখা না গেলেও এখন তা আবার গভীর হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন