নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি এলাকায় তাদের উপদ্রব ব্যাপকভাবে বেড়েছে। ওয়ার্ডভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম, ওপেন হাউস ডে ও পুলিশি টহল না থাকায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।সিদ্ধিরগঞ্জে একটি ওয়ার্ডেই চলতি মাসে ২০ দিনের ব্যবধানে পৃথক দুটি স্থানে কিশোর গ্যাংয়ের হাতে দুই কিশোর খুন হয়। গত বছর ৫ আগস্টের পর কিশোর গ্যাং সদস্যের গ্রুপের নাম পরিবর্তন করে আশ্রয়-প্রশ্রয়দাতা। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। তারা গভীর রাত পর্যন্ত প্রতিটি এলাকার অলিগলি, দোকানপাট ও রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেয়।তাদের বিরুদ্ধে কথা বললে মারধর, হামলার শিকার, নাজেহাল ও খুন হওয়ার ভয় রয়েছে। তাই সবাই তাদের দৌরাত্ম্য সহ্য করে চলেছে। কিশোর গ্যাং সদস্যরা মাদক বিক্রি ও সেবন করে রাতভর এলাকা চষে বেড়ায়। ফলে বেড়েছে দখলদারি, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মারামারির মতো ঘটনা। রাজনৈতিক নেতারা তাদের ব্যবহার করে নিজেরা ফায়দা লুটছে বলে মনে করেন স্থানীয়রা। বেশির ভাগ্য অপরাধীর বয়স কম হওয়ায় পুলিশও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। অতীতের মতো এখনও রাজনৈতিক নেতা কিংবা প্রভাবশালী মহলের ছত্রছায়ায় তারা।সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ‘সময়ের কণ্ঠস্বর’কে জানান, বর্তমানে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে স্থানীয়রা অতিষ্ঠ। আমরা চাই সিদ্ধিরগঞ্জ বাসি শান্তিতে বসবাস করুক।গত ৪ মে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এনায়েতনগরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়। নিহত ইয়াছিন সিদ্দিরগঞ্জে ৮ নারা ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। কিশোর গ্যাং ও মাদক কারবারিদের কারণে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন এ এলাকার বাসিন্দারা।এদিকে একই ওয়ার্ডের ধনকুন্ডা লেকপাড়ের ভাণ্ডারীপুল এলাকায় গত শুক্রবার রাতে তর্কের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৬) নামে কিশোরকে হত্যা করা হয়।সংশ্লিষ্টরা জানান, কিশোর গ্যাং সদস্যদের বয়স ১৪ থেকে ১৮ বছর। এর মধ্যে ১৬-১৭ বছরের কিশোরই বেশি। পুলিশের খাতায় তাদের তালিকা না থাকায় কিংবা বয়স কম হওয়ায় তারা গ্রেপ্তারের বাইরে থেকে যাচ্ছে। মাঝে-মধ্যে গ্রেপ্তার হলেও জামিনে ফিরে এসে তারা আবার আগের মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড শুরু করে। রাতে গার্মেন্টস থেকে ফেরা নারী শ্রমিকরা যেমন তাদের কাছে নিরাপদ নয়, তেমনি সাধারণ পথচারীরাও তাদের হাতে জিম্মি। তারা ইভটিজিং, নারীদের শ্লীলতাহানিসহ কেড়ে নেয় মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কার। পথচারীদের কাছ থেকেও ছিনিয়ে নেয় মোবাইল ফোনসহ নগদ টাকা। কখনও পথচারীর কাছে টাকাপয়সা না থাকলে তাদের মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে তাঁর পরিবারের কাছ থেকে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা।ভুক্তভোগী পিংকি আক্তার জানান, কিশোর গ্যাং সদস্যদের হাতে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হলেও প্রভাবশালী মহলের ভয়ে টু শব্দটি পর্যন্ত করে না কেউ। কেউ কেউ থানায় অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করায় নির্যাতিত-ভুক্তভোগীদের অধিকাংশই আইনি সহায়তা নিতে চায় না।পোশাক শ্রমিক রায়হান সিকাদার জানান, কিশোর গ্যাং সদস্যরা পথচারীর মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে। তারা নেশাগ্রস্ত অবস্থায় দলবেঁধে চলাফেরা করে।সিদ্ধিরগঞ্জের মিতালীমার্কেট, আদমজী বিহারি কলোনি, কাঁচপুর সেতুর পশ্চিমপাশে বাউন্ডারির মধ্যে, শীতলক্ষ্যা নদীর আটিগ্রামে, পাইনাদি নতুন মহল্লা হাজী শামসুদ্দিন স্কুলের সামনে, শিমরাইল নাফ পরিবহনের গ্যারেজে সিআই কাঠেরপুল চুনা কারখানার সামনে সিদ্ধিরগঞ্জপুল ডিএনডি লেকপাড় দশপাইসহ সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ডের দুই শতাধিক স্পটে চলে রমরমা মাদক ব্যবসা।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম ‘সময়ের কণ্ঠস্বর’কে বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। ঘনবসতি এলাকা হওয়ায় অপরাধীদের দৌরাত্ম্য অনেকটাই বেশি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করেন তিনি।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত
কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত

কুষ্টিয়ায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছে। জেলার কুমারখালীতে মাঠে ধান কাটার সময় এক কৃষক এবং মিরপুর উপজেলায় স্টিয়ারিং টলি চালক Read more

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি
নাম পরিবর্তনের দাবিতে উত্তাল কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। সম্প্রতি শিক্ষার্থীরা কালিয়াকৈর ডিজিটাল ইউনিভার্সিটি নাম পরিবর্তন Read more

বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া
বিএনপির বিপর্যয়ে যেভাবে হাল ধরেছিলেন খালেদা জিয়া

খালেদা জিয়া বিএনপির হাল ধরেছিলেন এমন এক সময়ে, যখন তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সামরিক অভ্যুত্থানে নিহত Read more

বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু
বাঘায় পুকুরে ডুবে নারীর মৃত্যু

বাঘায় পুকুরে গোসল করতে নেমে উপজেলার আলাইপুর মহাজন পাড়া গ্ৰামের সাহারা বেগম নামে ৬২ বছর বয়সের এক নারী মারা গেছে।শুক্রবার Read more

শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়
শেখ হাসিনার বিচার কবে শুরু, শেষ হতে লাগবে কত সময়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামী সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে প্রসিকিউশন টিম। তার বিরুদ্ধে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন