পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়ার জন্ম সে দেশে হলেও মাঝেমধ্যেই ভারতের প্রশংসা করে সমালোচনার পাত্র হন এই ক্রিকেটার। ক্রিকেট মাঠে তার লেগ স্পিন যেমন ব্যাটসম্যানদের বিভ্রান্ত করত তেমনি এখন তার মন্তব্যে ঘূর্ণি তৈরি হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন দানিশ কানেরিয়া। যেখানে তিনি দাবি করেছেন, এই সংগঠনটি হিন্দু সমাজকে শক্তিশালী করছে। তার এমন মন্তব্যে আবারও প্রশ্ন উঠেছে, কানেরিয়া কি তাহলে ধীরে ধীরে এগুচ্ছেন ভারতের নাগরিকত্বের দিকে। এর আগেও বেশ কয়েকবার ভারতের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের সমালোচনা করতে দেখা যায় কানেরিয়াকে। বিশেষ করে সবশেষ ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার পর তিনি বেশ কয়েকবার পাকিস্তান সরকারের সমালোচনা করে নানা মন্তব্য করেছেন। তবে এসব বিতর্কের উত্তর এবার নিজেই দিয়েছেন সাবেক এই লেগস্পিনার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘পাকিস্তান আমার জন্মভূমি, কিন্তু ভারত আমার পূর্বপুরুষদের দেশ, আমার মাতৃভূমি। আমার কাছে ভারত একটা মন্দিরের মতো। বর্তমানে আমার ভারতীয় নাগরিকত্ব নেয়ার কোনও পরিকল্পনা নেই। ভবিষ্যতে যদি আমার মতো কেউ তা নিতে চায়, তাহলে আমাদের মতো মানুষের জন্য তো সিএএ রয়েছে।’উল্লেখ্য, সিএএ হচ্ছে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন, যার আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের কিছু শরণার্থীদের দেশটির নাগরিকত্ব দেয়া হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ১ হাজারটা সংস্কার করেও কোনো লাভ হবে না, যদি বাংলাদেশের রাজনৈতিক Read more

ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের গাজায় হামাসের এক স্নাইপারের গুলিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক রিজার্ভ সেনা নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে এ ঘটনা Read more

গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০
গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১০ Read more

নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী
নাগরপুরে সড়কে কাজ না করে দুই ঠিকাদার প্রতিষ্ঠান উধাও, দুর্ভোগে এলাকাবাসী

টাঙ্গাইলের নাগরপুর-শাহজানী গয়হাটা ভায়া সড়কের সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হওয়ার পর মাত্র কয়েকদিন কাজ করার পরই দুই ঠিকাদার প্রতিষ্ঠান Read more

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন