বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ, আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। তবে অনেক আগেই তিনি শোবিজের গ্ল্যামার জগতকে বিদায় দিয়েছিলেন। এবার জীবনের নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই তিনি তার বিয়ের খবরটি নিশ্চিত করেছেন।লুবাবা পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।” এই পোস্ট প্রকাশের পরই ভক্ত ও নেটিজেনরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসিয়েছেন।অন্যদিকে, পোস্টে ছবি প্রকাশ করলেও বর-কনের নিজেদের মুখ দেখাননি। সিমরিন লুবাবা তার বিয়ের খবর জানালেও পাত্রের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। সে কারণে তার বিয়ে নিয়ে স্যোশাল মিডিয়ায় আলোচনা চলছে। অনেকেই পাত্রের পরিচয় জানার আগ্রহ প্রকাশ করেছে।দীর্ঘদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। শোবিজ থেকে নিজেকে গুটিয়ে  নিয়েছিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পোস্টগুলোতে তিনি ভক্তদের সঙ্গে খোলাখুলি অনুভূতি শেয়ার করেন, যা তার জীবনের নতুন দিককে স্পষ্টভাবে তুলে ধরে।লুবাবার এই নতুন যাত্রায় নেটিজেনরা তার সাহসী পদক্ষেপ ও আত্মপরিবর্তনের প্রশংসা করছেন। কেউ লিখেছেন, “মাশাআল্লাহ, আল্লাহ তোমাদের দাম্পত্য জীবন রহমতের চাদরে মুড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ।” অন্য একজন লিখেছেন, “আল্লাহ আপনাদের ভালো রাখুক।” এ ধরনের মন্তব্য তার জীবনের নতুন অধ্যায়কে আরও উজ্জ্বল করে তুলেছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু
ভোলায় পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু, নিখোঁজ ১ শিশু

ভোলার বোরহানউদ্দিনে পৃথক দু'টি দুর্ঘটনায় এক কিশোরসহ দু'জনের মৃত্যু হয়েছে। অপর আরেকটি ঘটনায় হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশু Read more

কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে ইমরানুল হক হিমেল নামের এক যুবক নিহতের ঘটনায় যুবদলের দুই Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, একাধিক বিমান আগুন

যুক্তরাষ্ট্রের মন্টানার একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমানের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে রানওয়েতে Read more

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের Read more

চঞ্চলের প্রশংসায় ভাসছেন নিশো ‘আউটস্ট্যান্ডিং’ পারফরম্যান্স
চঞ্চলের প্রশংসায় ভাসছেন নিশো ‘আউটস্ট্যান্ডিং’ পারফরম্যান্স

আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমা নিয়ে প্রশংসায় ভাসালেন সহঅভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি নিজেও ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।আজ বিকেলে স্টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন