প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি-নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) একটি বড় চ্যালেঞ্জ। এটি একটি আধুনিক হুমকি, যা অস্ত্রের চেয়েও ভয়াবহ।ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।তিনি আরও বলেন, নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা চাই স্বচ্ছ নির্বাচন। রাতের আঁধারে কোনো কার্যক্রম নয়, দিনের আলোতেই সব কিছু করতে চাই, যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে।সভায় খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
সেতুর খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইশ মিটার সেতুর খুঁটিতে ধাক্কা লেগে রাকিব মিয়া (২৫) নামে এক যুবক Read more

ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে
ইরাকে বিমান হামলায় নিহত অন্তত ১৫, অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় পিএমএফের আনবার অঞ্চলের অপারেশনস Read more

এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
এনসিপির নেতারা এখন খুলনায়, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা Read more

ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়
ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে দেওয়া ‘বেআইনি’ হয়েছে, কলকাতা হাইকোর্টের রায়

যে গর্ভবতী ভারতীয় নারী 'অবৈধ বাংলাদেশি' সন্দেহে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের জেলে বন্দি রয়েছেন, তাকে আটক করা এবং বাংলাদেশে ঠেলে দেওয়া বেআইনি Read more

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা
মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ জনকে জরিমানা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে পাচার করার জন্য ২ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে Read more

নিজেকে ‘প্রেসিডেন্ট’ ঘোষণা সেনা কর্মকর্তার
নিজেকে ‘প্রেসিডেন্ট’ ঘোষণা সেনা কর্মকর্তার

গণবিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা দেশ ছেড়ে পালানোর পর ক্ষমতা দখল করেছে দেশটির সেনাবাহিনী। বিদ্রোহে নেতৃত্ব দেওয়া কর্মকর্তা কর্নেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন