ভারত ও কানাডার সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার অংশ হিসেবে উভয় দেশ নতুন হাইকমিশনারের নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এই নাম ঘোষণা করা হয়। কথিত রাজনৈতিক হত্যাকাণ্ডের কারণে শীর্ষ রাষ্ট্রদূতদের বহিষ্কারের ১০ মাস পর এই পদক্ষেপ নেওয়া হলো।কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন, ক্রিস্টোফার কুটার ভারতে কানাডার নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন। অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা স্পেনে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েককে শিগগিরই অটোয়াতে পাঠাবে।২০২৩ সালের জুনে ভ্যাঙ্কুভারের কাছে একজন কানাডিয়ান শিখ কর্মীর হত্যাকাণ্ডে নয়াদিল্লির ভূমিকার অভিযোগ ওঠার পর থেকে কানাডা ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। জুন মাসে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আলবার্টায় জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালে সম্পর্কের উন্নতি ঘটে এবং উভয় দেশ তাদের শীর্ষ কূটনীতিকদের পুনর্বহাল করতে সম্মত হয়।৪৫ বছর বয়সী নিজ্জর ব্রিটিশ কলাম্বিয়ার সারেতে তার পরিচালিত শিখ মন্দির থেকে বের হওয়ার পর তার পিকআপ ট্রাকে গুলিবিদ্ধ হন। তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক ছিলেন।কানাডায় বসবাসকারী চারজন ভারতীয় নাগরিককে নিজ্জর হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।এর আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, ভারতীয় কূটনীতিকরা কানাডিয়ানদের সম্পর্কে তথ্য ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিচ্ছেন এবং ভারতীয় কর্মকর্তারা সেই তথ্য সংগঠিত অপরাধ গোষ্ঠীর সঙ্গে ভাগ করে নিচ্ছেন, যার ফলে কানাডিয়ানদের বিরুদ্ধে সহিংসতা দেখা দিয়েছে।ট্রুডো ভারতকে কানাডার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন। তবে ভারত এই অভিযোগকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ
প্রাণিসম্পদ উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাকৃবিতে বিক্ষোভ

‘চাকরির ক্ষেত্রে ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি (কম্বাইন্ড) ডিগ্রিধারীরা প্রাধান্য পাবে’—মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ Read more

তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর Read more

বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
বিক্রির পথে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বিক্রির পথে। দলটির মালিক ব্রিটিশ কোম্পানি ডিয়াজিও মুম্বাই Read more

কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন
কলম্বিয়ায় পৃথক দুই হামলায় নিহত ১৭ জন

কলম্বিয়ায় বিমানঘাঁটি ও পুলিশের হেলিকপ্টারে পৃথক দুটি হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) এ ঘটনা ঘটে বলে Read more

মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু
মুন্সিগঞ্জে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরের একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের নাম শাহীন ইসলাম (২৮), Read more

জুলাই গণঅভ্যুত্থানে গুম- খুন ও গণহত্যার বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে গুম- খুন ও গণহত্যার বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সেটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে।আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন