মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১৫টি ঘরবাড়ি ভাংচুরের পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন।রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোমবার ভোররাতে ফোর হয় সংঘর্ষ।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁ’র ছেলে আকিব এবং পাকদী এলাকার মানিক খলিফার ছেলে নাঈম খলিফা মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।তবে ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের  মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সোমবার ভোররাতে ফের সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। পাকদী এলাকায় অতর্কিত হামলায় ১৫টি বতসঘর ভাংচুর করা হয়। এতে আহত হন অন্তত ৫ জন।। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ
ডাকাসুকে ঘিরে টানা ৩৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবির সব প্রবেশপথ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে টানা ৩৪ Read more

গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি
গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফ বদলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন শরীফকে ফরিদপুরের সালথা উপজেলায় বদলি করা হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের রাজস্ব শাখার Read more

প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার
শাহজাহান খানের ঘনিষ্ঠ আ. লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাহজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক Read more

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে গান যুক্ত করার কৌশল

মেটার জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন নতুন ফিচার যুক্ত করছে। ইনস্টাগ্রামের মতো স্ট্যাটাসে গান যুক্ত করার সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। টেক্সট, Read more

মেঘনায় মাদকসহ যুবক আটক
মেঘনায় মাদকসহ যুবক আটক

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৭ জানুয়ারি) বিকেল পৌনে চারটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন