চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে জুটের গুদাম, একটি প্লাস্টিক কারখানা ও আশপাশের কয়েকটি বসতবাড়ি পুড়ে গেছে। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস জানায়, এক্সেস রোডের মুখে আহাদ কনভেনশন হলের পাশে প্রথমে একটি জুটের গুদামে আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের প্লাস্টিক কারখানা ও কয়েকটি আবাসিক বাড়িতে। গুদাম ও কারখানা দুটিই ব্যক্তিমালিকানাধীন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি স্টেশনের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান বলেন, পর্যাপ্ত পানি না থাকায় বেকায়দার পড়তে হচ্ছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবুও রাত ৪টা ৪৫ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন নির্বাপণের কাজ চলছে। আগুনে সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি
১৭ জানুয়ারি: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে নীতি নিয়েছিল খালেদা জিয়ার সরকার

খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও দুবার তিনি তার মেয়াদ পূর্ণ করতে পেরেছিলেন। ওই দুই মেয়াদে তার নেতৃত্বাধীন সরকারের সময়ে Read more

শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান
শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে: রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সাথে পাঁচজন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে Read more

সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা
সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন হেফাজতের নেতাকর্মীরা

নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্রাজেডি ও আওয়ামী শাসনামলে সব গণহত্যার বিচারসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন