নাটোর–৩ (সিংড়া) আসনে ১০–দলীয় জোটভুক্ত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) প্রার্থী পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধা ও সিংড়ার সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা এনসিপির জেলা সমন্বয়ক জার্জিস কাদির বাবুকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে তাঁকে প্রার্থী হিসেবে বাতিলের দাবি জানান।অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন গোলাম রাব্বানি, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, বায়োজিদ হোসেন, আল আমিনসহ অন্যরা। বক্তারা বলেন, নাটোর–৩ আসনের সাধারণ মানুষ এমন কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না, যাঁর বিরুদ্ধে অতীতে বিতর্কিত ভূমিকার অভিযোগ রয়েছে। তাঁদের মতে, এ ধরনের প্রার্থী মনোনয়ন দেওয়া হলে জনমনে নেতিবাচক বার্তা যাবে।এর আগে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তাঁরা এনসিপির প্রার্থী পরিবর্তনের দাবি পুনর্ব্যক্ত করেন।অন্যদিকে একই দিনে পৃথক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির উপজেলা কমিটির সদস্যসচিব মিজানুর রহমান। তিনি বলেন, তাঁদের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন
সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে Read more

ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে
ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখল পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারাল ৫ উইকেটে

এশিয়া কাপ ফাইনালে খেলার আশা জিইয়ে রাখতে আজ জিততেই হতো পাকিস্তানকে। শ্রীলঙ্কাকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে সে কাজটা সেরে রাখল Read more

নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে
নেশার টাকা না পেয়ে বাবার বসতঘরে আগুন দিলো ছেলে

গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে নিজের বাবার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে নেশাগ্রস্ত এক ছেলে। Read more

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার Read more

ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল
ইয়েমেনে ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর একদিন পেছাল

ইয়েমেনে একটি হত্যা মামলায় ভারতীয় নার্স নিমিশা প্রিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন দেশটির সর্বোচ্চ আদালত। বুধবার (১৬ জুলাই) তার সাজা কার্যকর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন