নীলফামারীর ডিমলায় গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন উপজেলা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মী।শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের চাপানিহাট বাজারে ঝুনাগাছ চাপানি ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তারা এই দলবদল করেন।যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। মাওলানা আব্দুস সাত্তার নব যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামীর দরজা দেশপ্রেমিক এবং ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে ডিমলায় ইসলামী আন্দোলনের ভিত্তি আরো মজবুত হলো।’নব যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে- গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সভাপতি রেজাউল করিম, ডিমলা উপজেলার সদ্য পদত্যাগী সাধারণ সম্পাদক মাসুদ রানা। এ ছাড়াও তাদের নেতৃত্বে যোগদান করেন মিলন ইসলাম, রফিকুল ইসলাম, মোজাফ্ফর হোসেন, মোস্তাকিম বিল্লাহসহ আরও কয়েকজন তরুণ নেতাকর্মী।যোগদানকারীরা জানান, ‘ইসলামিক আদর্শের প্রতি অবিচল আস্থা এবং দেশে দ্বীন কায়েমের উদ্দেশে তারা জামায়াতে ইসলামীর পতাকাতলে এসেছেন।’অনুষ্ঠানে যোগদানকারী দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ ডিমলা উপজেলা সদ্য সাবেক সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, ‘আমরা জামায়াতের নীতি নৈতিকতা ও দেশপ্রেম এ উদ্বুদ্ধ হয়ে জামায়াতে যোগদান করলাম।’এসময় বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রুকুনুজ্জামান বকুল, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি ওয়াহেদুজ্জামান বাবুল, উপজেলা যুব বিভাগের সভাপতি আশরাফুজ্জামান সাজু, উপজেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠান শেষে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং দেশ, জাতি ও সংগঠনের কল্যাণে বিশেষ দোয়া করা হয়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দেশর সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।বুধবার (০৯ জুলাই) Read more

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা
২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার Read more

পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা
পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’
‘‌‌‌‌‌হাদি ভাইয়ের মৃত্যুতে এতো কেঁদেছি, জীবনে কারো জন্য এতো কাঁদিনি’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন