জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এর অংশ হিসেবে দেশের সব মোবাইল ফোন গ্রাহক আজ শুক্রবার (১৮ জুলাই) ১ জিবি ইন্টারনেট বিনামূল্যে (ফ্রি) পাবেন।গ্রাহকরা এই ইন্টারনেট পাঁচ দিন ব্যবহার করতে পারবেন।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনও (বিটিআরসি) সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে সব মোবাইল ফোন অপারেটরদের নির্দেশনা দিয়েছে।বুধবার (১৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগ।বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জনআকাঙ্ক্ষা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। গত ৯ জুলাই মোবাইল অপারেটরদের এ নির্দেশ দেওয়া হয়।১৮ জুলাই সব গ্রাহককে পাঁচ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।যেভাবে মিলবে:ডাক ও টেলিযোগাযোগ বিভাগ জানিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ১৮ জুলাই সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ৫ দিন মেয়াদি এক জিবি ফ্রি ডাটা। ফ্রি ডাটা পেতে ডায়াল করুন জিপি *121*1807#, রবি *4*1807#, বাংলালিংক *121*1807# এবং টেলিটক *111*1807# নম্বরে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Sankra Casino avis – Guide complet d’inscription, bonus et paiements
Sankra Casino avis – Guide complet d’inscription, bonus et paiements

sankra casino avis : guide complet et pratique Après la première image d’accueil, plongeons directement dans l’univers de Sankra Casino. Read more

দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান
দায়িত্ব নিলেন নতুন সিআইডি প্রধান

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে আজ সোমবার (১২ মে) দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। গত ৭ Read more

নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নীলক্ষেতে ঢাবি সাবেক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর নীলক্ষেতের ‘নীলক্ষেত কর্মজীবী মহিলা হোস্টেলে’ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) Read more

শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
শার্শায় হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার

যশোরের শার্শায় জামাল হোসেন হত্যা মামলায় আমানতউল্লাহ (২৫) নামের আরও এক আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।আটক আমানতউল্লাহ বেনাপোল পোর্ট Read more

ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল
ইসরায়েলি হামলায় নিহত আইআরজিসির গোয়েন্দা প্রধান ও ২ জেনারেল

ইসরায়েলি নারকীয় আক্রমণে নিহত হয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলিশনারি গার্ড সংস্থার গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমীসহ আরও দুই কর্মকর্তা।এদিকে তথ্যটি নিশ্চিত করেছে Read more

মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে বললেন প্রধান উপদেষ্টা

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (০৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন