ভোলা-১ (সদর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ওই আসনটিতে জোটের একক প্রার্থী এখন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গোলাম নবী আলমগীরেরর আইনজীবী অ্যাডভোকেট মো. আমিরুল ইসলাম বাছেদের মাধ্যমে তিনি রিটার্নিং অফিসারের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।মনোনয়নপত্র প্রত্যাহারের পর ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে ভোলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান জানান, সোমবার বিকেলে আইনজীবীর মাধ্যমে গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন পেয়েছেন। নিয়ম অনুযায়ী তা গ্রহণ করা হয়েছে। প্রত্যাহারের আবেদনে উল্লেখ করা হয়, গোলাম নবী আলমগীর গত ২৮ ডিসেম্বর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ৩ জানুয়ারির যাচাই-বাছাইয়ে মনোনয়নটি বৈধ ঘোষণা করা হয়েছে।  ব্যক্তিগত কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে প্রত্যাহার আবেদনে উল্লেখ করা হয়েছে।মনোনয়ন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেদ জানান, নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রত্যাহার আবেদন জমা দেওয়া হয়েছে।উল্লেখ, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. ওবায়দুর রহমান, এনপিপির মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা
শ্রীলঙ্কায় বিরোধীদলীয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা

শ্রীলঙ্কার বিরোধীদলীয় এক রাজনীতিবিদকে তার নিজ কার্যালয়ে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) এক বন্দুকধারীর ছোড়া গুলিতে ওই Read more

আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪
আমতলীতে ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে আহত ৪

ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বরগুনার আমতলী এমইউ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গুরুতর Read more

অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন
অনির্বাচিত সরকারের হাতে দেশ নিরাপদ নয়: খাইরুল কবির খোকন

অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন। তাছাড়া Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর শ্রীপুরে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ডাক্তার সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আয়া মালেকাকে কারণ দর্শানোর নোটিশ Read more

আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা
আল জাজিরা ৫ সাংবাদিক হত্যায় জাতিসংঘের শোক ও নিন্দা

গাজা সিটিতে আল জাজিরার সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিক। একই সঙ্গে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন