বৈশাখের বিদায়লগ্নে দাপটে রয়েছে তাপমাত্রা। সর্বত্রই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। কখনও তাপদাহের উত্তাপ আর কখনও ঝড়-ব্জ্রপাতের দাপট। বেশ কিছুদিন দেশের আবহাওয়া এমনই যাচ্ছে। প্রায় সময় বজ্রপাতে প্রাণহানির ঘটনাও ঘটছে। তাই এই সময় নিরাপদ থাকা উচিত। কেবল ঘরের বাইরে নয় ভেতরের সাধান থাকতে হবে। ঝড় কিংবা বজ্রপাতের সময় কিছু কাজ করলে আপনি ঘরের নিরাপদ নয় এমন বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে যদি বাথরুমে কিংবা পানির সংস্পর্শে থাকেন। এমনকি রান্না ঘরের পানি দিয়ে কাজ করা থেকে বিরত থাকতে বলা হয়। মেডিকেল নিউজ টুডের এ প্রতিবেদনে বজ্রপাতের সময় নিরাপদ থাকার বিষয়ে বিভিন্ন সতর্ক বার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা।    বজ্রপাতের সময় গোসল: একাধিক গবেষণার পর বিশেষজ্ঞরা বলছেন, বজ্রঝড়ের সময় গোসল কিংবা পানির সংস্পর্শে কাজ করা থেকে বিরত থাকা জরুরি। কারণ বিদ্যুৎচমক কোনো ভবনে আঘাত করলে তা ধাতব পাইপের মাধ্যমে পানির লাইনে ছড়িয়ে পড়তে পারে। এতে বাড়ির ভিতরে থেকেও ঝুঁকিতে পড়তে পারেন আপনি।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, বজ্রপাতের সময় গোসল করা নিরাপদ নয়। যদি বিদ্যুৎচমক ভবনে আঘাত হানে, তবে তা ধাতব পানির পাইপ বা ইলেকট্রিক লাইন ধরে গোসলের স্থানে চলে আসতে পারে। প্লাস্টিক পাইপ হলেও ঝুঁকি একেবারে উড়িয়ে দেয়া যায় না। শুধু গোসল নয়, বজ্রঝড়ের সময় বাথটাবে থাকা কিংবা হাত ধোয়া, থালা-বাসন ধোয়া—এসব কাজ থেকেও বিরত থাকা উচিত। যেকোনো ধরনের প্লাম্বিং বা পানির লাইনের সংস্পর্শে আসা বিপজ্জনক হতে পারে।পানি ছাড়াও আরও যেসব বিষয় এড়িয়ে যেতে হবে-বাইরে থাকা: বজ্রঝড়ের সময় ঘরের বাইরে থাকা একেবারেই অনিরাপদ।জানালার পাশে থাকা: জানালা ও দরজার কাছ থেকে দূরে থাকুন, সম্ভব হলে বাড়ির ভিতরের কোনো কক্ষে আশ্রয় নিন।ইলেকট্রিক ডিভাইস ব্যবহার: টিভি, কম্পিউটার বা চার্জে থাকা ডিভাইস ব্যবহার করা থেকে বিরত থাকুন।ল্যান্ডফোন ব্যবহার: তারযুক্ত ফোন ব্যবহার করা বিপজ্জনক, তবে মোবাইল বা কর্ডলেস ফোন নিরাপদ।গাছের নিচে দাঁড়ানো: গাছ বা তার ডালপালা বজ্রাঘাতে ভেঙে পড়তে পারে।কংক্রিট দেয়ালে হেলান দেওয়া: অনেক সময় কংক্রিটের ভিতরে ধাতব তার বা পাইপ থাকে যা বিদ্যুৎ পরিবাহী হতে পারে।জমিনে শোয়া: বিদ্যুৎচমক মাটির উপর দিয়ে ছড়াতে পারে, তাই শোয়া বিপজ্জনক।পানির আশেপাশে থাকা: পুকুর, নদী, সাগর বা সুইমিং পুল থেকে দূরে থাকুন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
x
x

Hacked by CoupDeGrace

ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প-মেলানিয়া
ঈদের শুভেচ্ছা জানালেন ট্রাম্প-মেলানিয়া

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম আমেরিকানদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।ট্রাম্প এক বিবৃতিতে বলেন, Read more

২০ এপ্রিল: নামাজের সময়সূচি
২০ এপ্রিল: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক
আড়মবাড়িয়ায় ৮ কৃষককে পিটিয়ে জখম, গরু জবাই করে পিকনিক

পাবনার ঈশ্বরদীর পদ্মানদীতে বালুমহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যেকার উত্তেজনা ও গুলাগুলির ঘটনায় উত্তপ্ত চরে চাষাবাদ করতে গিয়ে Read more

নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব
নোয়াখালী জেলা ছাত্রদলের আসন্ন নতুন কমিটিতে কারা পাচ্ছেন নেতৃত্ব

দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর শেষে খুব সহসায় ঘোষণা আসছে নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটি। জেলা ছাত্রদলের সদ্য বিগত কমিটি বিলুপ্তির এক বছর Read more

খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল
খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেল ডাকাতের দল

চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির হাত-পা বেঁধে ১২টি গরু নিয়ে গেছে ডাকাতের দল। সোমবার দিবাগত রাত (৩০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন