দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রাউজানের হালদা নদীতে পুরোদমে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২ টার পর থেকে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন।জানা যায়, হালদা নদীর রাউজান ও হাটহাজারী উপজেলা অংশে ডিম সংগ্রহের উৎসব শুরু হয়েছে। শত শত নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম আহরণ করছেন। নদীর দুই তীরে উপস্থিত হয়েছে অসংখ্য মানুষ। মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টির কারণে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় এবং এতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে।ডিম সংগ্রহকারী লিয়াকত আলী বলেন, ‘হালদার মা মাছ ডিম ছেড়েছে।’ তিনি নৌকা নিয়ে নদীতে আছেন এবং ডিম সংগ্রহ করছেন। প্রচুর পরিমাণে ডিম পাচ্ছেন বলেও জানান তিনি।হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম জানান, আনুমানিক রাত ২ টা থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। পরবর্তীতে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। ডিম সংগ্রহ করতে পেরে সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে।হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বলেন, ‘হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে।’ তিনি নদীতে আছেন। হাটহাজারী ও রাউজান উপজেলার ডিম সংগ্রহকারীরা প্রচণ্ড বৈরী আবহাওয়ার মধ্যে নৌকা নিয়ে নদীতে ডিম সংগ্রহ করছেন। আশা করছি এবছর ভালো পরিমাণে ডিম সংগ্রহ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার
চাটমোহরে রাস্তার পাশ থেকে শিশুর মাথা থেঁতলানো লাশ উদ্ধার

পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) Read more

খাগড়াছড়িতে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ির মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (২৪ মে) Read more

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর
ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর

ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি Read more

রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের
রামগড়ে মাংসের দাম বৃদ্ধি, নাভিশ্বাস সাধারণ ক্রেতাদের

খাগড়াছড়ির রামগড়ে পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদকে কেন্দ্র করে বাজারে মাংসের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। বাজারে চাহিদা বাড়ার সুযোগে Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনইএসসিএপি)-এর ৮১তম অধিবেশনে বাংলাদেশ একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন