দেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না এবং বিএনপির নেতৃত্বেই আগামীর নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।আজ সোমবার (১ সেপ্টেম্বর) দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরগুনায় এ মন্তব্য করেন তিনি।আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করে বরগুনা জেলা বিএনপি। বেলা ১১টার পরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেট প্রাঙ্গণে এসে সমাবেশে রূপ নেয়।সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেন, ‘বরগুনার দুটি আসনের মানুষ এখন বিএনপির নেতৃত্বের অপেক্ষায়। সারাদেশ অপেক্ষায় আছে তারেক রহমানের। বাংলাদেশের মাটিতে আর কোনো ষড়যন্ত্র হতে দেবো না। তারেক রহমানের নেতৃত্বেই আগামীর নির্বাচন হবে।’দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এ সময় বরগুনা জেলা বিএনপি, উপজেলা বিএনপি, জেলা মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সাজেকে অস্থিতিশীলতার অপচেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

পার্বত্য চট্টগ্রামের সাজেক এলাকায় ইউপিডিএফ কর্তৃক বনবিভাগের সরকারি স্থাপনায় হামলা, অবৈধ দখল ও পর্যটকদের গমনাগমন পথ বন্ধ করে অস্থিতিশীল পরিস্থিতি Read more

সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ
সখীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে লাবীব গ্রুপ

টাঙ্গাইলের সখীপুর অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।বৃহস্পতিবার Read more

বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী
বরিশালে নদ-নদীর পানিতে সড়ক প্লাবিত, দুর্ভোগে নগরবাসী

বরিশালে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে প্রবল বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। বরিশালের কীর্ত্তনখোলা নদীর পানি বিপদসীমার উপর Read more

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে
অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের Read more

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান, ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করবে না ইরান। একইসঙ্গে নিজেদের এই পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ বলেও উল্লেখ করেছে দেশটি। আর এরই জেরে ইরানকে Read more

গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার
গুরুত্বপূর্ণ ৩ মিশনে দূত রদবদল করছে সরকার

৩টি গুরুত্বপূর্ণ মিশনে দূত রদবদল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। যুক্তরাষ্ট্র, কানাডা ও সুইজারল্যান্ডে এই রদবদল করা হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন