শরীয়তপুরের জাজিরা উপজেলায় চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের মাত্র দুই দিন পর বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমর উদ্দিন মাদবর কান্দি এলাকার একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে উমর উদ্দিন মাদবর কান্দি জামে মসজিদের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন খবির সরদার (৫৫)। তিনি জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কৃষক দলের সাবেক সভাপতি ছিলেন। রাজনৈতিক বিরোধ এবং আজান দেওয়া নিয়ে তৈরি উত্তেজনার জেরে তাকে নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।পুলিশ জানায়, বুধবার রাতেই স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে বৃহস্পতিবার রাতে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী মাটি খুঁড়ে বস্তাবন্দি লাশের সন্ধান পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন।জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, ‘খবির সরদার হত্যা মামলার অন্যতম আসামি আলমাছ সরদারের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বিষয়টি নিয়ে গভীর তদন্ত চলছে।’তিনি আরও বলেন, ‘দুইটি হত্যাকাণ্ড—খবির সরদার ও আলমাছ সরদার—একের সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।’খবির সরদার হত্যাকাণ্ডের পর তার ভাই দানেশ সরদার বাদী হয়ে আলমাছ সরদারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় রাজনীতিসহ স্থানীয় পর্যায়ে উত্তেজনা আরও বাড়তে থাকে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত
পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান ভস্মীভূত

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ পাঁচটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের Read more

৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম
৪ বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন পর্যায়ে জ্বালানি তেলের দাম

পাল্টিপাল্টি শুল্কারোপের জেরে ফের চরমে উঠেছে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্যযুদ্ধ। ইতোমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে । চাহিদা Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!
অভিশপ্ত ভবদহ: স্কুলে হাঁটু পানি, সভাপতির বাড়িতে পাঠদান!

এক মাস ধরে হাঁটু পানিতে তলিয়ে আছে স্কুল আঙিনা। সেই অবধি সভাপতির বাড়ির উঠানে তাবু টানিয়ে চলছে পাঠদান কার্যক্রম। তাবুর Read more

নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট
নিশোর ‘আকা’য় নাবিলা ইন, তটিনী আউট

ঈদে মুক্তিপ্রাপ্ত 'দাগি'র রেশ এখনো শেষ হয়নি, সেই উন্মাদনার মধ্যেই চলছে আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ নিয়ে আলোচনা। আপাতত সিরিজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন