ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো ভোটের পরিবেশ নষ্ট করছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী উমামা ফাতেমা।বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এমন কথা বলেন।উমামা লিখেন, ক্যাম্পাসের ডাকসু নির্বাচনে ডিজিটাল মোবাইল জার্নালিজম পুরো নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে। প্রার্থীদের সঙ্গে ভোটারদের কথা বলার সহজ স্বাভাবিক প্রসেসকে কঠিন করে দিচ্ছে। প্রার্থীদের পেছনে প্রতিটা পদক্ষেপ ভিডিও করতে থাকা কতটা সমীচীন দেখায় সেটা আমার প্রশ্ন!তিনি আরও লিখেন, বারবার নিষেধ করার পরও সাংবাদিকদের এ ধরনের নীতি বহির্ভূত কার্যক্রম থামানো যাচ্ছে না। ব্যক্তির কনসেন্টের বাইরে গিয়ে ভিডিও করা, ক্রপ করে ভিডিও ভিন্ন এঙ্গেলে প্রদর্শন করার কাজ থামানো যায় না। উমামা সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলেন, আপনারা প্রার্থী ও ভোটারের প্রাইভেসি মেনে চলুন। ভোটার ও প্রার্থীর সম্মতির বাইরে অযাচিতভাবে ভিডিও করে ভোটের পরিবেশটা নষ্ট করবেন না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
ঈদুল আজহা ঘিরে পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা

নিরাপদে ও নির্বিঘ্নে আসন্ন ঈদুল আজহা উদযাপনের জন্য সতর্কতামূলক বিভিন্ন পরামর্শ দিয়েছে পুলিশ সদর দপ্তর।বৃহস্পতিবার (২৯ মে) পুলিশ সদর দপ্তরের Read more

পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬
পুজার ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬

বরগুনার আমতলীতে পুজার পারিজাত ফুল গাছ কাটাকে কেন্দ্র করে দুই সংখ্যালঘু পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম
ঝিনাইদহে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে বাবা-ছেলেকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা Read more

হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল
হাইকোর্টে রিট করে মানিকগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থিতা পুর্নবহাল

মানিকগঞ্জ-২ সংসদীয় আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এস.এম আব্দুল মান্নানের প্রার্থিতা পুর্নবহালের নির্দেশ দিয়েছেন হাইকোট।বুধবার (১৪ জানুয়ারি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন