সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। এছাড়া, ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৭৬ জন, (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, ঢাকা বিভাগে ৪১ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৫ জন নারী। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া
ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

ইরানে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর Read more

ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত
ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ও আইনের পরিপন্থী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। Read more

যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫
যুক্তরাষ্ট্রে গির্জায় গুলির ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

যুক্তরাষ্ট্রে গির্জার ভেতর বন্দুক হামলার ঘটনায় চার জন নিহত ও আটজন হয়েছেন আহত। এ ঘটনার কিছু সময়ের মধ্যে পুলিশের গুলিতে Read more

কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ–গুলি, আহত ৩

কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের Read more

সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী
সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানও আটক করলো ইসরায়েলি বাহিনী

গাজার উদ্দেশ্যে যাওয়া আন্তর্জাতিক সাহায্য বহরের শেষ নৌযানও ইসরায়েলি কমান্ডোর হাতে আটক হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) সকালে গাজার উপকূলে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন