নতুন বছরের শুরুতেই আবারও দেশে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে একলাফে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।গতকালি রবিবার (৪ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে।এর আগে সবশেষ গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।সবমিলিয়ে নতুন বছরের শুরুতেই ২ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে এক দফায় কমালেও দ্বিতীয় দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম। এর আগে সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর গতবছর মাত্র ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক
বাবাকে কুপিয়ে জখম, মা-ছেলে আটক

বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল Read more

আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি
আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক মাসেরও কম সময়। তবে এর মধ্যেই ভারতে গিয়ে টুর্নামেন্ট খেলতে নিজেদের অস্বস্তিবোধের কথা Read more

কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার
কক্সবাজারে এনসিপির ৪ নেতা, পিটার হাসের সঙ্গে বৈঠকের খবর অস্বীকার

হঠাৎ আকস্মিক এক সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪ শীর্ষস্থানীয় নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার Read more

ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার
ট্রেনের সামনে জীবনের ঝুঁকি, চকরিয়ায় অবৈধভাবে রেললাইন পারাপার

কক্সবাজারের চকরিয়া রেল স্টেশনের সামনে পথচারীরা অবৈধ ভাবে রেললাইন পারাপার করছে। ট্রেন আসছে দেখেও ঝুঁকি নিয়ে রাস্তার পারাপার করছে তারা।বৃহস্পতিবার Read more

ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১
ভোলায় অস্ত্র ও গুলিসহ আটক ১

ভোলায় অপারেশন ডেভিল হান্ট ফেজ–২-এর আওতায় বিদেশি পিস্তল, অস্ত্র ও গুলিসহ রাসেল মেম্বার নামের এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ Read more

চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর
চুরি করতে ঘরে ঢোকার সময় ভেন্টিলেটরের ছিদ্রে আটকে গেল চোর

বাড়িতে ঢোকার চেষ্টা করতে গিয়ে এক চোর এক্সজস্ট ফ্যান বসানোর জন্য করা ছিদ্রে আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ১০ ফুট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন