ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার আবারও পিতৃত্বের স্বাদ পেলেন। গত ৫ জুলাই সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে তাঁর কন্যাসন্তান। মা ব্রুনা বিয়ানকার্দি ও নবজাতিকা সুস্থ আছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেয়ের জন্মের খবর জানান ব্রুনা। সে সময় সান্তোস ক্লাবের খেলা থেকে ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন নেইমার। এই আনন্দঘন মুহূর্তে নেইমারকে স্মরণ করে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) পাঠিয়েছে একটি বিশেষ উপহার।পিএসজি নেইমার ও তার চার সন্তানের জন্য উপহারস্বরূপ পাঠিয়েছে পাঁচটি জার্সি, যাতে প্রত্যেকটির পেছনে নেইমারের প্রিয় ১০ নম্বর ও সন্তানদের নাম ছাপা ছিল। এই উপহার পেয়ে নেইমার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ক্লাবটিকে ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ্য, ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফারে পিএসজিতে যোগ দেন নেইমার। প্যারিসের ক্লাবে কাটানো ছয় বছরে তিনি জিতেছেন পাঁচটি লিগ শিরোপা ও বেশ কয়েকটি ঘরোয়া ট্রফি, যদিও চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তাঁর। সবশেষ ২০২৩ সালের আগস্টে তিনি ফরাসি ক্লাবটি ছেড়ে যান সৌদি আরবের আল হিলালে যোগ দেন। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন এই ব্রাজিলিয়ান তারকা। আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা
গৌরনদীতে সাইবার ট্রাইব্যুনাল আইনে মামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে বরিশালের প্রবীণ সাংবাদিক ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া Read more

আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী
আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে সরে দাঁড়ালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি প্রধানমন্ত্রী কেপি Read more

মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আরও এক শিক্ষিকা
মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন আরও এক শিক্ষিকা

মাইলস্টোন ট্রাজেডি: মৃত্যুর সঙ্গে লড়াই করে মানলেন আরও এক শিক্ষিকাঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় Read more

ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ
ভাড়া বাসার মেঝেতে পড়েছিল রূপপুর প্রকল্পের দোভাষীর মরদেহ

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের Read more

বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা
বিএনপিতে যোগ দিলেন এনসিপির পদত্যাগী নেতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক বিএনপিতে যোগ দিয়েছেন।  বুধবার (৭ Read more

নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা
নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস পেয়েছেন এটিএম আজহার: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলছেন, নির্দোষ প্রমাণিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন