পাবনার ভাঙ্গুড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদের ওপর অপরিকল্পিতভাবে নির্মাণ করা ২টি ব্রিজ এখন জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে। এগুলোর একটি বড়াল বেইলি সেতু, অন্যটি ফুট ব্রিজ। ব্রিজের অপ্রশস্ততার কারণে যোগাযোগের গুরুত্বপূর্ণ এ দুটি স্থানে মানুষ বাধাহীনভাবে যাতায়াত করতে পারছে না। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।জানা গেছে, উপজেলার বেইলি ব্রিজটি ভাঙ্গুড়া পৌর সদরের প্রাণকেন্দ্র শরৎনগর বাজার এবং ভাঙ্গুড়া বাজারের বাসস্ট্যান্ডকে সংযোগ করেছে। ফুট ব্রিজ কলেজ পাড়া মোড় থেকে ভাঙ্গুড়া বাজারের সঙ্গে সংযুক্ত। বেইলি ব্রিজটি সরু হওয়ায় একটি ট্রাক উঠলে পাশ দিয়ে মোটরসাইকেলও যেতে পারে না। ফলে প্রায়ই ব্রিজের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট।একইভাবে ফুট ব্রিজের ওপর দিয়ে একসাথে ২টি ভ্যানও পারাপার হতে পারছে না। এতে প্রতিদিনই ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। অনেক সময় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে ঠিক সময়ে পৌঁছাতে না পারায় রোগীরা মুমূর্ষু হয়ে পড়ে। অন্যদিকে, বেইলি ব্রিজ ও ফুট ব্রিজ পার হওয়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটতে হয় পৌর ট্রাফিককে।ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য কবি এস এম নাহিদ হাসান বলেন, ‘বেইলি ব্রিজের অবকাঠামো উৎপাটন করে সেখানে প্রশস্ত ঢালাই ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু অজানা কারণে তা উপেক্ষিত হয়ে আসছে।’ অথচ বড়াল নদের এক পারে বেশকিছু আন্তঃনগর ট্রেন বিরতির জন্য রয়েছে বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন, অন্য প্রান্তে ভাঙ্গুড়া বাসস্ট্যান্ড। প্রতিদিন এ সরু ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচলে জনসাধারণ ঝুঁকির মধ্যে পড়েছে। মাঝে মধ্যেই বিভিন্ন যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে। পরিস্থিতি বিবেচনায় প্রশস্ত ঢালাই ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘বেইলি ব্রিজটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। জনসাধারণ ও যানবাহন চলাচলে ঝুঁকিমুক্ত করতে দ্রুত সময়ে সেখানে নতুন ব্রিজ নির্মাণ করা প্রয়োজন। ফুট ব্রিজটি জেলা পরিষদের, তবে সংস্কার করলে চলবে।’ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার সময়ের কন্ঠস্বরকে বলেন, ‘উপজেলার বেইলি ব্রিজটি সরু এবং ঝুঁকিপূর্ণ। তাই সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেওয়া হয়েছে।’এ ব্যাপারে পাবনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মনসুর উল আজিজ বলেন, ‘ভাঙ্গুড়া উপজেলায় বড়াল নদের ওপর অবস্থিত বেইলি ব্রিজটি সংস্কারের প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে Read more

দুদকের ২ উপপরিচালক বরখাস্ত
দুদকের ২ উপপরিচালক বরখাস্ত

দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই উপ-পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি। তারা হলেন- দুর্নীতি দমন Read more

বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এ Read more

ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু
ধর্মীয় সম্প্রীতি দেশকে এগিয়ে নেওয়ার প্রেরণা জোগায়: ত্রাণমন্ত্রী দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন লালমনিহাটের ঐতিহ্যবাহী সিন্দুর মতি মেলা  ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে, যা Read more

নেত্রকোনায় পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা
নেত্রকোনায় পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা

নেত্রকোনার কেন্দুয়ায় মঙ্গলঘর পরিসরের আয়োজনে ২য় বছরের ন্যায় পালিত হচ্ছে দিনরাত ব্যাপি খনার মেলা।রবিবার(১৩ এপ্রিল) সকালে জেলার কেন্দুয়া উপজেলার দলপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন