আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যে হবিগঞ্জ জেলার ৩টি আসনের প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।তারা হলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হোসেন জীবন, হবিগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও হবিগঞ্জ-৪ আসনে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল।তবে হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের প্রার্থীর নাম ঘোষনা করেনি বিএনপি। ওই আসনে দলীয় প্রার্থীর নাম পরে ঘোষনা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এদিকে, জেলার ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষনা করায় দলীয় নেতা-কর্মীর মধ্যে দেখা দিয়েছে আনন্দ উচ্ছাস। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এ ছাড়া, হবিগঞ্জ সদর, মাধবপুর ও শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছেন নেতা-কর্র্মীরা।অন্যদিকে, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনে প্রার্থী ঘোষনা না করায় নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে ওই আসনে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- সাবেক সংসদ সদস্য শেখ সুজাত ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া।সূত্র জানায়, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলোর নাম পরে ঘোষণা করা হবে। এ ছাড়া, কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে বলেও জানায় বিএনপি। উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ
একাধিক পুষ্টিগুণে ভরপুর ঢ্যাঁড়শ

বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে ঢ্যাঁড়শ পাওয়া যায়। অতি পরিচিত সবজিটি অনেকে ভেন্ডি বা ভিন্ডি বলেও চেনেন। ঢ্যাঁড়শ বা ভেন্ডি যে Read more

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বাদে হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত: ইরান

আলোচিত হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বাদে সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও ওমানের উপকূল Read more

নেতাকর্মীদের শান্ত ও সহনশীল থাকার আহ্বান পুতুলের
নেতাকর্মীদের শান্ত ও সহনশীল থাকার আহ্বান পুতুলের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় নাটোর-১ (লালপুর -বাগাতিপাড়া) আসনে মনোনীত Read more

চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক
চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

আসন্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টের ফলাফলে Read more

স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর
স্ত্রীকে তালাকের পর সন্তানকে নিয়ে দুধ দিয়ে গোসল স্বামীর

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদের পর স্বামী ও সন্তান দুধ দিয়ে গোসল করেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে Read more

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন