নাটোরে মাদকাসক্তি নিয়ে পারিবারিক কলহের জেরে বাবা শহিদ আলীর হাতে ছেলে শরিফুল ইসলামের (৩০) নিহত হয়েছে। বাবা ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করলে মুহূর্তেই মৃত্যু ঘটে। ঘটনার পর থেকে বাবা শহিদ আলী পলাতক রয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও মাদকের বিষাক্ত ছোবলেই এমন ঘটনা ঘটেছে।শনিবার (১৬ আগস্ট) রাতে নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে এই ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার মাদকাসক্তির কারণে পরিবারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়শই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন তিনি। এরই জের ধরে শনিবার বিকেল থেকে বাবার সাথে ছেলের তুমুল বাকবিতন্ডা হয়। এই বাকবিতন্ডার জের রাত পর্যন্ত চলতে থাকে। রাতে কয়েক দফায় বাবার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবা শহিদ আী প্রচণ্ড রাগে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকা পয়সার জন্য পরিবারের লোকজনের সাথে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার বিচার সালিশও হয়েছে। কিন্তু কোন কাজ হয়নি।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাবা শহিদ আলী পলাতক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল
নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ৭ রাজনৈতিক দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত Read more

কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা
কিশোরগঞ্জে হাসপাতাল পরিচালকের বিরুদ্ধে কর্মচারীর ধর্ষণ মামলা

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন Read more

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম
কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা-স্বাস্থ্যের অধিকার পায়নি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী Read more

হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫
হজে গিয়ে ৩৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে এপর্যন্ত ৩৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।সর্বশেষ গতকাল ১৯ জুন মারা গেছেন গাজীপুরের Read more

মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘অযৌক্তিক’ বলে সৌদির কড়া বিবৃতি
মার্কিন ঘাঁটিতে হামলাকে ‘অযৌক্তিক’ বলে সৌদির কড়া বিবৃতি

কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন