জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে, কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি। প্রিয় সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আপনাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে হত্যা করেছিল। আপনারা এই কিশোরগঞ্জ থেকে সেই ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলেছিলেন।শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় জেলা শহরের পুরান থানা (স্বাধীনতা চত্বর) এলাকায় পদযাত্রা-পরবর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের কিশোরগঞ্জে হাওরাঞ্চল তো বটেই, কিশোরগঞ্জ সদরেও এমন স্কুল আছে যেখানে শিক্ষক নেই, হাসপাতাল আছে কিন্তু ডাক্তার নেই। যুবসমাজ কর্মহীন, রাস্তার জন্য হাজার কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও বাস্তবে রাস্তা নেই। আমরা চাই, এমন কিশোরগঞ্জ গড়তে যেখানে প্রতিটি শিশু স্কুলে যেতে পারবে, প্রতিটি মানুষ সহজে স্বাস্থ্যসেবা পাবে, তরুণরা কর্মসংস্থান পাবে আর মানুষ পাবে চলাচলের সুযোগ-সুবিধা।’নতুন সংবিধানের দাবি তুলে ধরে এনসিপি নেতা বলেন, ‘আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সংবিধানসহ সরকারে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা ছিল, তার সব কিছু পাল্টে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি। জাতীয় নাগরিক পার্টি নতুন দেশ না গড়া পর্যন্ত দেশের মানুষ ও গণঅভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ। জাতীয় নাগরিক পার্টি দেশের ৫৪ বছরের মাফিয়া তান্ত্রিক, লুটেরা ও দুর্নীতিপরায়ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে।’কোটা সংস্কার আন্দোলনের সামনের সারির নেতা নাহিদ বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে প্রত্যেকটা মানুষের কাছে নাগরিক অধিকার পৌঁছাবে। তাই বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। আগামী ৩ অগাস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাআল্লাহ, শহীদ মিনার থেকে আমাদের দাবি আদায় করে নেব।’আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। এই কিশোরগঞ্জের অনেক মামলার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমাদের শহীদ পরিবারের সদস্য, আহত ভাই, মামলার বাদী ও স্বাক্ষীদের এখনো আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। আমরা চাই, এসব সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তার করা হোক। যারা এসব সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’পথসভা ও পদযাত্রা কর্মসূচিতে এনসিপির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান।কর্মসূচিতে যোগ দিতে এদিন বিকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা পুরান থানা এলাকায় জড়ো হন। তাদের হাতে ব্যানার ও ফেস্টুন ছিল। পথসভার আগে রাত ৮টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা শুরু করেন নেতাকর্মীরা।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা
স্বাস্থ্য খাতে বড় জনবল নেবে কুয়েত, বেতন লক্ষাধিক টাকা

সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ১০০ জন নার্স নেবে কুয়েত। সম্প্রতি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বোয়েসেলের সহকারী পরিচালক Read more

ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি
ব্রিটেনে দেউলিয়া হওয়ার পথে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩ কোম্পানি

যুক্তরাজ্যে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর তিনটি কোম্পানির দায়িত্ব নিয়েছে আর্থিক সংস্থা গ্রান্ট থর্নটনের সহযোগী প্রতিষ্ঠান।সংবাদমাধ্যম বিসনাউ Read more

বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম
বাংলাদেশে আর কখনো মন্দির পাহারা দিতে হবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এক সময় সংখ্যালঘু, সংখ্যাগুরু—এই ধরনের ভেদাভেদের উপরে গিয়ে সবাই সমান হবে। Read more

দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস
দেলদুয়ারে ৭ লাখ টাকার চায়না জাল ধ্বংস

টাঙ্গাইলের দেলদুয়ারে ৭লাখ টাকা  মূল্যের ২হাজার ৫ শ’ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারী জাল ধ্বংস করা হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার সদর Read more

সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?
সুযোগ পেলেই পকেট মারেন, কে এই অভিনেত্রী রূপা ?

দেখতে সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট, রয়েছে অভিনয়ের প্রশিক্ষণ; বয়সও বেশি নয়। বলিউডেও কাজ করেছেন। পয়সার অভাব নেই, তবু সুযোগ পেলেই Read more

কিউএস র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে যুক্তরাজ্যের ৫৪টি বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে যুক্তরাজ্যের ৫৪টি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যুক্তরাজ্যের অক্সফোর্ড এবং কেমব্রিজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানসহ ৫৪টি বিশ্ববিদ্যালয়ের অবনতি হয়েছে। এ অবনতির পিছনে আর্থিক সংকটকে প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন