ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নতুন সাতটি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।দলগুলো হচ্ছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ জাতীয় লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি।এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি আদালতের রায়ে এবং বাকি পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের নিজস্ব প্রক্রিয়ায় নিবন্ধন পেতে যাচ্ছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।জানা যায়, নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের সংক্ষিপ্ত তালিকায় ২২টি দলের নাম ছিল। ওইসব দলের মাঠ পর্যায়ের কার্যালয় ও কমিটি যাচাইয়ে পাঁচটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। ওই ৫টি দলকে নিবন্ধন দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।এসব বিষয় নিয়ে আজ বিকেলে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিং করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা
সচিবালয়ে আন্দোলনকারী ১৪ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা

সচিবালয়ে ভাতা দাবিতে মিছিল, মিটিং ও আন্দোলন করার পাশাপাশি অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ রাখার অভিযোগে ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শাহবাগ থানায় Read more

বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ
বিসিসি’র মেয়র হিসেবে ফয়জুল করিমকে নাম ঘোষণার দাবিতে মিছিল ও সমাবেশ

এবার বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে নাম ঘোষণার Read more

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ প্রকাশ

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি); গত বৃহস্পতিবারই (১০ এপ্রিল) জানা গিয়েছিল এ খবর। Read more

আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন
আমার ভাইকে ভারতের ‘র’ বাঁচতে দেবে না: হাদির বোন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে Read more

মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ
মোহাম্মদপুরে বিএনপি’র অফিসে  হামলা ও লুটপাটের অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার মোড়ে অবস্থিত বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন