সবশেষ সমন্বয়কৃত দামেই আজ রবিবার (১৭ আগস্ট) দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ২৪ জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে সবশেষ স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে এক হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭১ হাজার ৬০১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হচ্ছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।এর আগে, সবশেষ গত ২৩ জুলাই দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ২৪ জুলাই কার্যকর হয়। সেই দাম অনুযায়ী আজ রবিবার স্বর্ণ বেচাকেনা হয়েছে। তারও আগে ২২ জুলাই দাম বাড়িয়েছিল যা ২৩ জুলাই কার্যকর হয়।এ ছাড়া দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস
মায়ের মৃত্যুতে তারেক রহমানের আবেগঘন স্ট্যাটাস

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল Read more

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ
ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

রাজধানীর তেজগাঁও থানার ফার্মগেটে হলিক্রস কলেজ ও হোলি রোজারি চার্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই এলাকায় Read more

সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে
সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি জাহাজ চট্টগ্রাম বন্দরে

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ‘এমটি ইউয়ান জিং হে’ নামে একটি জাহাজ।শুক্রবার (৩ এপ্রিল) Read more

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন যুব ও Read more

ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?
ভারতবিরোধী মনোভাব ব্যবহার করে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে টার্গেট করছে কারা?

বিশ্লেষকেদের মতে, বাংলাদেশের রাজনীতিতে ভারতবিরোধিতার বিষয়টি বিভিন্ন সময় ব্যবহার করা হয়েছে। সম্প্রতি দুটি দৈনিক পত্রিকা অফিস, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও Read more

কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন