বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব সিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওয়াহাব সিকদারকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় মো. আঃ ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের এ ঘটনা ঘটেছে বলে জানান তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল।তিনি জানান, দীর্ঘদিন ধরে মো. আঃ ওয়াহাব সিকদারকে সঙ্গে তার স্ত্রী-সন্তানদের পারিবারিক কলহ চলছে। এর জের ধরে শুক্রবার সকালে ওয়াহাব সিকদারকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তার ছেলে আবুল কাশেম। পরে স্থানীয়রা ওয়াহাব সিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াহাব সিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
মহাখালীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার Read more

গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প
গ্রিনল্যান্ডের মালিকানা আমার জন্য গুরুত্বপূর্ণ: ডোনাল্ড ট্রাম্প

ডেনমার্কের মালিকানাধীন বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা পেতে একের পর লাগামহীন মন্তব্য করে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে কোনো Read more

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, ঢিমেতালে চলছে বিচারপ্রক্রিয়া
হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, ঢিমেতালে চলছে বিচারপ্রক্রিয়া

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার কয়েক দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো Read more

প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !
প্রায় ১০ কোটি টাকার সেতু ১০ পয়সার কাজে আসছে না !

দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি Read more

ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল
ভাঙ্গার দুই ইউনিয়ন ফরিদপুর-৪ আসনে ফেরাতে হাইকোর্টের রুল

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আওতাধীন আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন