ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।এতে বাসের ছাদ উড়ে গেলেও ছাদ বিহীন প্রায় পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হয় চালক। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বাসের যাত্রী আহমেদ আলী জানান, সায়দাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে ঘন্টা খানেক পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। তখন তেমন কিছু হয়নি, তার ২ মিনিট পর কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে হয়, তখন বাসের ছাদ উড়ে যায়। কযেকজন আহত হয়। তারপরও চালক গাড়ি না থামিয়ে সেই অবস্থায় গাড়ি চালিয়ে প্রায় ৫ কিলোমিটার যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়। তারা গাড়িতে ৬০ জন যাত্রী ছিল তাদের আল্লাহর রহমতে বেঁচে গেছে।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে রাত সাড়ে ৯টার দিকে এসে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে, পরে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী আহত হয়। যাত্রীদের চিৎকারেও বাস থামায়নি চালক। ছাদবিহীন বাস চালিয়েপদ্মাসেতুতে না ওঠে অভ্যন্তরিন সড়কে ঢুকে যায় বাস। যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করে বাসটি আটক করে। স্থানীয়রা বাসকে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন। ওসি আরও বলেন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি
বিশ্বকাপ বাছাইয়ে সহজ জয় স্পেন ও বেলজিয়ামের, ধাক্কা খেল জার্মানি

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সহজ জয় পেয়েছে স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে স্লোভাকিয়ার কাছে হেরে গেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। বুলগেরিয়াকে Read more

প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।বুধবার (১৪ মে) শিশুটিকে ২২ ধারায় জবানবন্দী ও Read more

ভারতীয় পুশইন ও চোরাচালান ঠেকাতে রামগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ভারতীয় পুশইন ও চোরাচালান ঠেকাতে রামগড় সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

খাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে পুশইন ও চোরাচালান ঠেকাতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ের Read more

আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাক্কু
আবেগে পড়ে মনোনয়ন পত্র কিনেছি, আমার ভুল হয়েছে: সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেছেন, বিভিন্ন ভাবে শুনছি ইয়াছিন ভাইয়ের সমর্থকরা বলছেন তারা আজ নমিনেশন আনছেন, Read more

দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’
দক্ষিণের ২১ জেলায় দুই ঘণ্টা ‘ব্ল্যাক আউট’

ন্যাশনাল গ্রিডে সমস্যা হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলা দুই ঘণ্টা বিদ্যুৎহীন ছিল। শনিবার বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে বিদ্যুৎ সরবরাহ Read more

ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার
ডাকসু নির্বাচনে যে প্রার্থীকে শুভকামনা জানালেন পাকিস্তানি ক্রিকেটার

দরজায় কড়া নাড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন। দীর্ঘ সময় পর হতে যাওয়া এ নির্বাচন উপলক্ষে শেষ মুহূর্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন