রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে পরিবহন শ্রমিকদের বিরোধের জেরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার প্রায় ২ ঘণ্টা পর এই অবরোধ প্রত্যাহার করায় যান চলাচাল স্বাভাবিক হয়েছে।সকালে এ ঘটনায় মহাখালী, বনানী ও তেজগাঁও এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়, ফলে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ যাত্রীরা। অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল ধীরগতি থাকলেও তা স্বাভাবিক হয়ে উঠছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় গাড়ি রাখাকে কেন্দ্র করে ট্রাফিক পুলিশের সঙ্গে শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।দেখা গেছে, সকাল থেকেই মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত রাস্তাজুড়ে শ্রমিকরা তাদের বাস ও কোচ দুই পাশে দাঁড় করিয়ে রাখেন। এতে ওই এলাকায় সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। অবরোধ চলায় আশপাশের সড়কগুলোতেও দীর্ঘ যানজট ছড়িয়ে পড়েছে।এ সময় অফিসগামী লোকজন, স্কুলের শিক্ষার্থী ও যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ
ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় ৯ সেনাসদস্য নিখোঁজ

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা Read more

নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ
নওগাঁয় অস্থির চালের বাজার, মজুদ করে দাম বাড়ানোর অভিযোগ

দেশের খাদ্য উদ্বৃত্ত ও সর্ববৃহৎ ধান ও চাল উৎপাদনকারী জেলা নওগাঁ। বোরো মৌসুম মাত্র শেষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ Read more

৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
৩ অঞ্চলে দুপুরের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের তিনটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৮০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।বৃহস্পতিবার Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন
বাজারে আসছে ৫০০০ এমএএইচ ব্যাটারির আইফোন

বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে অ্যাপলের পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আইফোন ১৭ প্রো ম্যাক্সে। টিপস্টার সেটসুনা ডিজিটালের দাবি, ডিভাইসটিতে অ্যাপল ডিজাইন, ক্যামেরা ও Read more

বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত
বিপিএলে বাড়ছে প্রাইজমানি, ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন নিয়মও চূড়ান্ত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পুরস্কারের অর্থ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, এবারের আসরে চ্যাম্পিয়ন দল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন