হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে (হাবিপ্রবিসাস) হামলার কয়েক দিন পার হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।গত সোমবার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অফিস ভাঙচুর করা হয়।ঘটনার রাতেই বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং পরদিন রেজিস্ট্রার বরাবর সাংবাদিকদের অফিস ভাঙচুরের বিচার চেয়ে আবেদন জমা দেওয়া হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা অফিস পরিদর্শন করেন এবং বিচারের আশ্বাস প্রদান করেন। কিন্তু এখন অবধি দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহারের সাথে যোগাযোগ করলে বিচার অবশ্যই হবে বলে জানান তিনি। বলপন, উপাচার্যের নির্দেশনা অনুযায়ী ভাঙচুরের ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হবে তা প্রক্রিয়াধীন রয়েছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর কবির বলেন, শুধু সাংবাদিক সমিতির কার্যালয় নয়, বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ভাঙচুর করা হয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করবে হাবিপ্রবি প্রশাসন।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির
গাজায় নতুন করে ইসরাইলি হামলায় প্রাণ গেল ৬৩ ফিলিস্তিনির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এতে অন্তত ৬৩ Read more

মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের Read more

ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম
ঈদের ছুটিতে ঢাকার নিরাপত্তায় থাকবে ৫০০ পেট্রোল টিম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একটি ঈদ জামাতও নিরাপত্তার বাইরে থাকবে না। ঈদের ছুটিতে রাতের Read more

বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
বাঘায় রিকশাচালকের ছেলে রতন স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের এক গর্বিত মুখ এখন অর্ণব হাসান রতন। ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। Read more

উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫
উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৫

উত্তরার ১১নং সেক্টরের একটি ৭ বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৫ জনে। এছাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন