রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ অভিযানে গিয়ে কেশবপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী মৃত ইরাদ আলীর ছেলে রেজাউল করিম (৫৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ইউএনও জানান, ‘বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কাজে জড়িত কেউই ছাড় পাবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
আইএমইআই ক্লোন হওয়া মোবাইল ফোন নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

এনইআইআর চালুর পর দেশে ক্লোন ও নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা নজরে এসেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের। তবে, এসব Read more

যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে চীনের হুঁশিয়ারি

তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

নির্বাচন কমিশনের ওপর সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: উপদেষ্টা সাখাওয়াত
নির্বাচন কমিশনের ওপর সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: উপদেষ্টা সাখাওয়াত

বাংলাদেশ নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এখন Read more

ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ

‘আমাদের হাইকমিশনারকে নাকি ভারত ডেকে ধমক দিয়েছে। কেন আমরা ওই কথা বলেছি। খুনি হাসিনাকে আশ্রয় দেয়ার জন্য শুধু ধমক না, Read more

বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী
বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, নির্বাচন নিয়ে গড়িমসি হয়: রিজভী

জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্র অবমুক্ত করার। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের দুর্ভাগ্য, অবাধ নির্বাচন নিয়ে গড়িমসি হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন