সাগরের বুক জুড়ে ঘনঘটা। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট সঞ্চালনশীল মেঘমালার প্রলয়ংকরী ছায়া ঘিরে ফেলেছে কক্সবাজার উপকূল। দমকা হাওয়া, টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে জেলার অর্ধশতাধিক গ্রাম এখন পানির নিচে। প্রবাল দ্বীপ সেন্টমার্টিনও বাঁচতে পারেনি প্রকৃতির এই রুদ্ররোষ থেকে—তলিয়ে গেছে পুরো দ্বীপ, ডুবে গেছে বাড়িঘর।কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বর্তমানে কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি আছে। ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় সাগর উত্তাল রয়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ১৫২ মিলিমিটার।শুক্রবার বেলা ১২টার দিকে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখা যায়, বিশাল ঢেউ সাগর তীর ছাপিয়ে আছড়ে পড়ছে স্থলভাগে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শত শত পর্যটক ভিড় করেছেন সমুদ্রপারে। তাদের নিরাপত্তায় ব্যস্ত লাইফ গার্ড ও ট্যুরিস্ট পুলিশ।সী-সেফ লাইফ গার্ড ইনচার্জ মোহাম্মদ শুক্কুর জানান, মাদ্রাসা পয়েন্ট থেকে শৈবাল পর্যন্ত ঝাউগাছ উপড়ে যাচ্ছে। লাবণী পয়েন্টের বিভিন্ন স্থাপনা, দোকান ও ট্যুরিস্ট পুলিশের বক্স জোয়ারের পানিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। সুগন্ধা ও কলাতলী পয়েন্টেও একই চিত্র—দোকানপাট পানিতে ডুবে গেছে।টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী, পেকুয়া ও টেকনাফসহ অন্তত ৫০টি গ্রাম। সবচেয়ে ভয়াবহ অবস্থা কুতুবদিয়ার দক্ষিণাঞ্চলের আলী আকবর ডেইল ইউনিয়নে। বেড়িবাঁধ ভেঙে বায়ুবিদ্যুৎ প্রকল্পের পাশে প্রায় ৫০ মিটার জায়গা দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়েছে। এতে পূর্বপাড়া, সন্দ্বীপপাড়া, হাইস্কুল পাড়া ও শান্তি বাজার পানিতে নিমজ্জিত হয়েছে।কৈয়ারবিল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম কুতুবী বলেন, ৪ নম্বর ওয়ার্ডের মৌলভী পাড়া ও মফজল আহমদ পাড়ার প্রায় ২০০ ঘরে পানি ঢুকেছে। উত্তর ধুরং ইউনিয়নের মিয়ারাকাটা ও দক্ষিণ ধুরংয়ের বাতিঘর পাড়াতেও বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকছে বলে জানান ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যথোয়াইপ্রু মারমা জানান, দ্বীপের অন্তত ৭-৮টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে।স্থানীয়দের মতে, প্রকৃতির ভয়াল রূপে কক্সবাজার এখন বিপর্যস্ত জনপদ। সাগরের উত্তাল ঢেউ, বৃষ্টির পানির তোড় ও নড়বড়ে বেড়িবাঁধ—সব মিলিয়ে উপকূলজুড়ে আতঙ্ক। জরুরি ভিত্তিতে ত্রাণ, আশ্রয় ও অবকাঠামো মেরামতের পদক্ষেপ ছাড়া বড় বিপর্যয় অনিবার্য হয়ে উঠতে পারে।পাউবো’র উপবিভাগীয় প্রকৌশলী জামাল মোর্শেদ বলেন, ‘জেলায় অন্তত ২০টি পয়েন্টে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত। সেন্টমার্টিনের সাথেও গত চারদিন ধরে সবধরনের নৌযোগাযোগ বন্ধ। ফলে দ্বীপবাসী পড়েছে মারাত্মক দুর্ভোগে।’চারদিন ধরে বিচ্ছিন্ন সেন্টমার্টিনে খাদ্য সংকট প্রকট হয়েছে। কাঁচাবাজার শেষ, ভোগ্যপণ্যও শেষ পর্যায়ে। বাজারে যা আছে তাও চড়া দামে মিলছে। দ্বীপবাসী এখন কার্যত বন্দি অবস্থায়।সেন্টমার্টিন ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘দ্বীপে মানুষের দুর্ভোগ সীমাহীন। খাবার, ওষুধ—কোনো কিছুই নেই। মানুষ অসহায়ভাবে দিন কাটাচ্ছে।’টেকনাফ ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌচলাচল বন্ধ থাকবে।’এদিকে টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবিরগুলোতেও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। ৩৩টি শিবিরে ১৩ লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ ঝুঁকিপূর্ণ পাহাড়ি ঢালে বাস করছেন।এছাড়া কক্সবাজার সদর, ঈদগাঁও, রামু, চকরিয়া, মহেশখালী ও পেকুয়ার অনেক পরিবারও ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করছেন, যেখানে প্রতিবছর বর্ষায় ঘটে প্রাণহানির ঘটনা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ
প্রথমবারের মতো জাতীয় পুরস্কার জিতলেন শাহরুখ

দীর্ঘ ৩৩ বছরের ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। ক্যারিয়ারে জিতেছেন অনেক পুরস্কার। তবুও শাহরুখ Read more

বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন
বাদুরের মাংস খেয়ে হাসপাতালে ৬ জন

যশোরের মণিরামপুরে রাতে বাদুরের মাংস দিয়ে ভাত খাওয়ার পর একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরদিন সকালে তারা Read more

গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল
গাজায় কাজ করা ডজনখানেক সংস্থাকে নিষিদ্ধ করছে ইসরায়েল

গাজায় কাজ করা ডজনখানেক মানবিক সহায়তা সংস্থার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির অভিযোগ, এসব সংস্থা নতুন কঠোর Read more

বাফুফের ট্রায়ালে আলো ছড়ালেন যে ১০ প্রবাসী ফুটবলার
বাফুফের ট্রায়ালে আলো ছড়ালেন যে ১০ প্রবাসী ফুটবলার

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত তিন দিনের ‘নেক্সট গ্লোবাল স্টার’ প্রোগাম শেষ হয়েছে। এতে বিশ্বের নানা প্রান্ত থেকে ৪৯ জন Read more

নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল
নবীর প্রথম বলেই ছক্কা হাঁকালেন ছেলে ইসাখিল

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শপাগিজা ক্রিকেট লিগে মুখোমুখি হয়েছিল মিস আইনাক নাইটস বনাম আমো শার্কস। এ ম্যাচের আরও একটি বিশেষত্ব Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা
মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। আজ মঙ্গলবার (৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন