রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে এ ঘটনা ঘটে। এতে বেশ কিছু যাত্রী হতাহত হয়েছেন বলে শঙ্কা করা হচ্ছে।দুর্ঘটনার পর বেশ কয়েকজন সাঁতরে পাড়ে উঠেছেন। তবে অধিকাংশ যাত্রীই নদীতে তলিয়ে গেছেন। এলাকাবাসী ঘাটে জড়ো হয়েছেন। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা পৌঁছেছেন।রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে আমাদের ডুবুরি দল আসছে। তারা উদ্ধার অভিযানে অংশ নেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
টেকনাফে ডাকাত দলের সাথে গোলাগুলি, বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় কেউ হতাহত না হলেও এই অভিযানে Read more

পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর
পানি নিষ্কাশনের অভাবে ডুবতে বসেছে বেনাপোল বন্দর

অপরিকল্পিত উন্নয়ন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে। জলাবদ্ধতায় বেনাপোল স্থলবন্দরে অনেক স্থানে Read more

সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২
সখীপুরে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

টাঙ্গাইলের সখীপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই গৃহবধূ বাদি হয়ে সোমবার Read more

রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ
রাজধানীতে তিন সমাবেশ ঘিরে নিয়োজিত ১৪ হাজার পুলিশ

ঢাকায় ৩ সমাবেশকে ঘিরে নিরাপত্তা রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ পরিস্থিতিতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা Read more

জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
জব্বারের বলীখেলা: দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’

চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক লালদীঘি ময়দান শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে যেন ফিরে গিয়েছিল শতবর্ষ পুরোনো এক ঐতিহ্যে। ঢোলের বাদন, করতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন