মোংলা বন্দরের জেটি সংলগ্ন এলাকায় এমভি শোভা নামক লাইটার জাহাজের ক্রু (কর্মচারী) নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৫টার দিকে মো. রাব্বি নামক ওই কর্মচারী হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর লাইটারের অন্য কর্মচারীরা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল। এমভি শোভা লাইটারের মাস্টার মুজ্জাফর মোল্লা জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করেন। এরপর ঢাকার যাওয়ার জন্য তারা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে পশুর নদীতে অপেক্ষা করতে ছিলেন। আজ সকাল সাড়ে ৫টার সময় কর্মচারী মো. রাব্বি রান্নাঘর থেকে চা খেতে খেতে ডেকের দিকে যাওয়ার সময় অসাবধানতাবসত নদীতে পড়ে যায়। তিনি আরও জানান, তারা অনেক খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান জানান, লাইটারের কর্মচারী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সাথে সাথে বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ কর্তৃক ড্রোন ব্যবহার করে জাহাজটির আশপাশের নদী এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে। একই সাথে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ লাইটারের কর্মচারী মো. রাব্বি বরিশালের বাঁকেরগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানান লাইটারের মাস্টার মুজ্জাফর। এক বছর আগে এখানে ক্রু হিসেবে এমভি শোভা লাইটারে চাকুরিতে যোগদান করেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
এবার পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট

বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগ করার পর এবার দেশটির প্রেসিডেন্ট রাম চন্দ্র পাউডেলও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) Read more

সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে
সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই বাংলাদেশ যোগাযোগ রাখবে

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের Read more

আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব
আদালতের নির্দেশনা পেলে জামায়াতের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: ইসি সচিব

আদালতের নির্দেশনা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (১ জুন) Read more

দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা
দামুড়হুদায় ভোক্তার অভিযানে দু’প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বেশি দামে ও অবৈধভাবে সার-বীজ বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা Read more

‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’
‘ইসরাইলকে কঠিন জবাব দিতে প্রস্তুত ইয়েমেন’

ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-ফারাহ বলেছেন, ইসরাইলকে জবাব দেওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে ইয়েমেন।আল-ফারাহ সামাজিক Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন