মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে জাইমা জারনাস তানিশা। সে একজন বাক ও শ্রবণ প্রতিবন্ধী।এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞান বিভাগ থেকে ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে তানিশা।জাইমা জারনাস তানিশা ঘাটাইল সদর ইউনিয়নের কমনাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে। তানিশার বাবা জামালপুর দেওয়ানগঞ্জের উপজেলা প্রকৌশলী এবং মা কমলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাফুজুন নাহার বিউটি।তানিশা ঘাটাইল ক্যান্টনমেন্টের প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের প্রতিষ্ঠান ‘প্রয়াসে’ শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে।বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব পাল বলেন, তানিশা অত্যন্ত মেধাবী। বাক প্রতিবন্ধী কোনো ব্যাপার নয়, সে আগামীতে আরও সাফল্য অর্জন করে জীবনে প্রতিষ্ঠিত হবে।শিক্ষার্থীর মা মাফুজুন নাহার বিউটি বলেন, আমি মেয়ের ফলাফলে খুশি। আমার মেয়ে জিপিএ-৫ পাবে, আমি কখনোই কল্পনা করতে পারিনি। ভালো ফলাফলের জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমার মেয়ে ছোটবেলা থেকেই মেধাবী। আমার মেয়ে কথা বলতে না পারলেও আমাদের ইশারা বুঝতে পারে। আমার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়।ঘাটাইল সালেহা ইউসুফজাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মেয়ে হিসেবে তানিশা খুবই নম্র-ভদ্র। তানিশার অনেক চেষ্টা ছিল। আমরাও আন্তরিক ছিলাম, প্রত্যাশাও ছিল তার প্রতি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

মোংলায় পৌর বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার Read more

ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স
ঝিনাইদহে গ্রাহকদের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স

বীমা পলিসির মেয়াদ শেষ হবার পরেও, ঝিনাইদহে ৩ হাজার গ্রাহকের টাকা ফেরত দিচ্ছে না ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। বিষয়টি নিশ্চিত Read more

‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী Read more

৮০ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি
৮০ হাজার টাকা বেতনে  নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ Read more

হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ
হাড়কাঁপানো শীতে কাজ না পেয়ে বিপাকে নিম্নআয়ের মানুষ

নওগাঁয় পৌষের শুরু থেকেই বেড়েছে শীতের তীব্রতা। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না। কুয়াশা আর হিম বাতাসে জবুথুবু অবস্থা Read more

পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন
পোশাক শ্রমিকদের বোনাস ৩১ মে, ৩ জুনের আগে বেতন

পোশাক শ্রমিকদের মে মাসের মধ্যে বোনাস এবং ১ থেকে ৩ জুনের মধ্যে বেতন দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন