নাটোরের লালপুরে ঘটেছে এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক ঘটনা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক বাবা ও তার মেয়ে। এই বিরল অর্জনের নায়ক আব্দুল হান্নান এবং তার মেয়ে হালিমা খাতুন।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জানা যায়, তারা দুজনই উত্তীর্ণ হয়েছেন। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুইজনই প্রশংসায় ভাসছেন।জানা গেছে, উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামের মৃত লাল মিয়ার ছোট ছেলে আব্দুল হান্নান ১৯৯৮ সালে নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হন। এরপর সংসার জীবনে মনোযোগ দেন তিনি। বর্তমানে আব্দুল হান্নান স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলেকে নিয়ে সংসার পরিচালনা করছেন। কিন্তু শিক্ষার প্রতি ভালোবাসা কখনো নিভে যায়নি তার মনে।দীর্ঘ ২৫ বছর পর, ২০২৩ সালে রুইগাড়ি হাই স্কুল থেকে পুনরায় এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেন তিনি। তখন তিনি কাউকে না জানিয়ে ভর্তি হয়েছিলেন এবং নিজের মেয়ের সঙ্গে একসঙ্গে পরীক্ষা দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। পরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় তিনি বাঘা কাকড়ামারি কলেজ থেকে এবং তার মেয়ে গোপালপুর ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়ে একসঙ্গে উত্তীর্ণ হন।এ বিষয়ে মেয়ে হালিমা খাতুন বলেন, ‘পরিবারে দারিদ্রতা থাকলেও বাবার পড়াশোনার প্রতি প্রবল ইচ্ছাশক্তি আমাকে অনুপ্রাণিত করেছে। আমরা চাই, একসঙ্গে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা শেষ করতে।’বাবা আব্দুল হান্নান বলেন, ‘ছোটবেলায় দারিদ্রতার কারণে পড়াশোনা শেষ করতে পারিনি। সবসময় একটা আক্ষেপ ছিল মনে। মেয়েকে পড়াতে গিয়ে আবার নিজের পড়ার আগ্রহ জেগে ওঠে। বয়স যতই হোক, শেখার ইচ্ছা থাকলে কিছুই অসম্ভব না, আমি সেটাই প্রমাণ করতে চেয়েছি।’এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক একটি ঘটনা। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পাস করেছেন। এটি সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯
ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ গ্রেপ্তার ৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাতসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ
রাতে দেখা যাবে ‘ব্লাড মুন’ ও দুই উজ্জ্বল গ্রহ

আজ রাতেই আকাশে দেখা যাবে এক অনন্য মহাজাগতিক দৃশ্য। পূর্ণিমার চাঁদে পড়বে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, আর সেই মুহূর্তে রক্তিম চাঁদের আশপাশে Read more

‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’
‘জুলাই আমরা জন্ম দিয়েছি, আমাদের শেখাতে আইসেন না’

জুলাই চেতনা না শেখাতে আসার অনুরোধ জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। Read more

ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার লাশ উদ্ধার
ঢাকায় নিজ বাসা থেকে জামায়াত নেতার লাশ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকায় মোহাম্মদ আনোয়ার উল্লাহ (৬৫) নামে এক জামায়াত নেতা ও হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি
মওলানা ভাসানী সেতুতে বিদ্যুতের তারের পর এবার রিফ্লেক্টর লাইট চুরি

গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের ৩১০ মিটার বিদ্যুতের তার চুরির মাত্র একদিন পরই এবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন