গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বৃহস্পতিবার (১০ জুলাই) নরসিংদীর ঘোড়াশালে অবস্থিত ১,৬১০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. এনামুল হক।প্রকৌশলী এনামুল হক জানান, গত দুই বছর ধরে ঘোড়াশালে গ্যাস সংকট চলছে। এর ফলে চলতি বছরের ৯ জুন ৫ নম্বর (২১০ মেগাওয়াট), ১৩ জুন ৪ নম্বর (৩৬০ মেগাওয়াট) এবং ১৪ জুন থেকে ৭ নম্বর (৩৬০ মেগাওয়াট) ইউনিটের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।তিনি আরও বলেন, সরকার সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়ায় আমাদের বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি। গ্যাস পেলে আমরা দ্রুতই উৎপাদনে ফিরতে পারব।তিনি জানান, বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট (৩৬০ মেগাওয়াট) গত দুই মাস ধরে টারবাইনের রোটারের ব্লেডে ত্রুটির কারণে বন্ধ রয়েছে। মেরামত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। গ্যাস সরবরাহ চালু হলে এটি পুনরায় উৎপাদনে যেতে পারবে।এছাড়াও তিনি জানান, ২০১০ সালের জুন মাসে অগ্নিকাণ্ডে ৬ নম্বর ইউনিটের (২১০ মেগাওয়াট) টারবাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ইউনিটে উৎপাদন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে।উল্লেখ্য, ১৯৬৭ সালে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের নির্মাণ কাজ শেষ করে রাশিয়া টেকনোপ্রম এক্সপার্ট। ১৯৭৪ সালের জানুয়ারি মাসে মাত্র ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে এর যাত্রা শুরু করা হয়। পরে ৫৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অপর ২নং ইউনিটটি ১৯৭৬ সালের ফেব্রুয়ারি মাসে উৎপাদনে আসে। বার বার যান্ত্রিক সমস্যার কারণে এ দুটি ইউনিটেরও উৎপাদন বন্ধ করে দিয়েছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। তাই ১ ও ২ নং ইউনিট দুটি ভেঙে নতুন করে অপর নতুন ইউনিট স্থাপন করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
যুবদল নেতা কিবরিয়া হত্যার ২ শুটার বিদেশি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়ার ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নেওয়া ২ শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। Read more

আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
আগামী ৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যা‌নে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রবিবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স Read more

বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর
বর্ষায় বাউফলে দেশি মাছের জন্য চাইয়ের কদর

এখন বর্ষাকাল। বিরামহীন বৃষ্টির কারণে বাউফল উপজেলার খাল, বিল, ডোবা, নালা পানিতে টুইটুম্বুর। এ সকল ডোবা নালায় প্রকৃতিকভাবে বেড়ে ওঠে Read more

জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা
জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল Read more

সিংগাইরে কিশোরকে কুপিয়ে হত্যা
সিংগাইরে কিশোরকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে পুরোনো দ্বন্দ্বের জেরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন