আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে পদত্যাগ করে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছেন।শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ সড়কের উপজেলা জামায়াত কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন এবং সদস্য ফরম পূরণ করেন।জানা যায়, হাসপাতাল সড়কের বাসিন্দা আবু বকর সিদ্দিক (জসিম) ২০০৫ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হন। দীর্ঘ ২০ বছর তিনি যুবদল ও কৃষকদলের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং এ সময়ে ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে ৮টি মামলার আসামি হন। তবে উপজেলা বিএনপির সিনিয়র নেতাদের “দানবীয় কর্মকাণ্ডে” ক্ষুব্ধ হয়ে তিনি বিএনপি ছাড়েন বলে অভিযোগ করেন।আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, ‘বিএনপিতে নিয়ম-শৃঙ্খলা নেই, ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতি করার জায়গা নেই। তাই আমি বিএনপি থেকে অব্যাহতি নিয়েছি। জামায়াতের আদর্শ আমাকে আকৃষ্ট করেছে বলেই যোগ দিয়েছি।’অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, জেলা শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবদুল মালেক, উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ইলিয়াস হোসাইন বলেন, ‘জামায়াত একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যোগ দিতে পারে।’উপজেলা যুবদল আহ্বায়ক কবির উদ্দিন ফকির বলেন, ‘বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। কেউ ভালোবেসে যোগ দেবে, কেউ হয়তো চলে যাবে এতে বিএনপির কিছু যায় আসে না। দলে দানবীয় শক্তি বলে কিছু নেই, এগুলো মনগড়া কথা।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ
নদীতে কলাগাছে ভাসিয়ে পাচারের সময় কোটি টাকার মাদক জব্দ

কুমিল্লার গোমতী নদীতে ককশীট ও কলাগাছের সঙ্গে বেঁধে পাচারের জন্য ভাসিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩ অক্টোবর) Read more

মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী
মার্চে ধর্ষণের শিকার ১৬৩, নির্যাতিত ৪৪২ নারী

দেশে চলতি বছরের মার্চ মাসে ৪৪২ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে। তারমধ্যে ধর্ষণ ১৬৩ এবং ধর্ষণচেষ্টার শিকার ৭০ Read more

ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে
ঢাকা থেকে নিখোঁজের ৩ দিন পর অটো চালকের লাশ মিলল মুন্সীগঞ্জে

ঢাকার নবাবগঞ্জ থেকে নিখোঁজের ৩ দিন পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শাহ আলম (৬৫)। রবিবার Read more

উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান
উপদেষ্টা হতে ২০০ কোটির চেক দেওয়া সেই চিকিৎসকের কার্যালয়ে দুদকের অভিযান

স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার প্রলোভনে ২০০ কোটি টাকার চেক দেওয়ার অভিযোগে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক Read more

মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল
মোদির ডিগ্রি নিয়ে সন্দেহ আরও বাড়ল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদৌ বিএ পাশ কিনা গত ১১ বছর ধরে চলা এই সন্দেহ শেষ পর্যন্ত রহস্যই থেকে গেল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন