ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১জন আরোহীসহ ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় এটিআর-৪২-৫০০ মডেলের ফ্লাইটটি জাকার্তা থেকে মাকাসার অভিমুখে যাচ্ছিল।শনিবার (১৭ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১টা ১৭মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল। ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো জানিয়েছেন, ফ্লাইটটিতে মোট ১১ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে আটজন ক্রু মেম্বার এবং তিনজন যাত্রী। বিশ্বব্যাপী ফ্লাইট ট্র্যাকিং ও ডেটা পরিষেবা প্রদানকারী এয়ার-নাভ ইন্দোনেশিয়ার দেওয়া তথ্যানুযায়ী, ফ্লাইটটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছে মারোস জেলার লিয়াং-লিয়াং অঞ্চলের দুর্গম এলাকায়।ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতানা জানিয়েছে, খবর পাওয়ার পরপরই মাকাসার থেকে ২৫ জন দক্ষ কর্মকর্তাকে নিয়ে একটি উদ্ধারকারী দল গঠন করা হয়েছে। উদ্ধারকারীদের মোট তিনটি দলে ভাগ করে লিয়াং-লিয়াংয়ের সম্ভাব্য এলাকায় পাঠানো হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালাতে একটি আধুনিক ড্রোন ইউনিট, রেসকিউ ভেইকেল এবং পার্সোনেল ট্রাক ব্যবহার করা হচ্ছে।বাসারনাসের অপারেশন ডিরেক্টর এডি প্রকোসো বলেন, ‘আমাদের কর্মীরা ইতিমধ্যে লিয়াং-লিয়াংয়ের চিহ্নিত স্থানাঙ্কের দিকে রওনা হয়েছেন। বিমান এবং এর যাত্রীদের অবস্থা সম্পর্কে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই নিবিড় অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।’উল্লেখ্য, ইন্দোনেশিয়ার যে এলাকায় ফ্লাইটটি নিখোঁজ হয়েছে, সেটি অত্যন্ত দুর্গম এবং পাহাড়ি অঞ্চল হিসেবে পরিচিত। লিয়াং-লিয়াং অঞ্চলটি মূলত প্রাগৈতিহাসিক গুহা এবং চুনাপাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পথ উদ্ধার অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল
পাকিস্তানি জাহাজে হামলা চালালো ইসরায়েল

পাকিস্তানি ক্রুবাহী একটি ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ট্যাংকারটি চলতি মাসের শুরুতে ইয়েমেনের একটি বন্দরে Read more

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ Read more

হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা
হালদায় ডিম ছাড়ার উৎসবে মেতে উঠল ডিম সংগ্রাহকরা

দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র রাউজানের হালদা নদীতে পুরোদমে ডিম ছাড়তে শুরু করেছে মা মাছ। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত Read more

৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা
৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা

রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে উদ্ধার শিশু সাজিদকে মৃত ঘোষণা করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) রাত Read more

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা
দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি: প্রধান উপদেষ্টা

দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গুরুত্বপূর্ণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন