বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।শুক্রবার (১৬ মে) সকাল পৌনে ১০টার দিকে গৌরনদীর বার্থী বাজার সংলগ্ন সরো মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, তালহা ও তার সঙ্গীরা একটি মোটরসাইকেলে করে বের হওয়ার সময় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তালহার মৃত্যু হয়।নিহত তালহা বার্থী ইউনিয়নের পশ্চিম প্রার্থী গ্রামের বাসিন্দা। তিনি আজাদ বেপারীর ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।আহতরা হলেন হিমেল গোমস্তা (২৬), পিতা নুর আলম গোমস্তা এবং শাহীন মাল (১৮), পিতা সোহেল মাল দুজনেই বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বাসিন্দা।গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বরিশাল থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত পিকআপ ভ্যান বার্থী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে এক আরোহী নিহত ও অপর দুজন আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার পর ঘাতক পিকআপটি পালিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং পিকআপটিকে শনাক্তের চেষ্টা চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান Read more

লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার
লুঙ্গি-গামছায় ছদ্মবেশী অভিযান: কুখ্যাত ডাকাত রাজু গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে একাধিক ডাকাতি ও চুরির ঘটনায় অভিযুক্ত কুখ্যাত ডাকাত সরদার রাজীব হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিনব কৌশলে Read more

উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি
উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২
নড়াইলে মুদি দোকানে অভিযান চালিয়ে মাদক-অস্ত্রসহ আটক ২

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশী চাকু, মদ ও চোরাই মোবাইলসহ দুই Read more

২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের তহবিলে ব্যাপক কাটছাঁট এবং সংস্থাটি ভেঙে দেওয়ার সম্ভাব্য সিদ্ধান্তের ফলে ২০৩০ সালের মধ্যে ১ কোটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন