বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।এদিকে খালেদা জিয়ার জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, এপিবিএন, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে সেখানে। সার্বিক নিরাপত্তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে।পুরো মানিক মিয়া অ্যাভিনিউ এসএসএফ-এর নিয়ন্ত্রণে রয়েছে। কেউ যেন কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে সেই দিকে কঠোর নজরদারি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানাজা ঘিরে আসাদগেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সেখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব । রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?
শিক্ষক আন্দোলনে অস্থিরতা শিক্ষায়, সমাধানে কী করছে সরকার?

তিন দফা দাবিতে ক্লাস ছেড়ে আন্দোলনের মাঠে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। অন্যদিকে ঢাকা কলেজে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সারাদেশে কলেজ শিক্ষকদের Read more

৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি
৪ অপরাধে চাকরিচ্যুতির বিধান, সরকারি কর্মচারী অধ্যাদেশ জারি

চার অপরাধের জন্য চাকরিচ্যুতির বিধান রেখে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছে সরকার। রোববার (২৫ মে) সন্ধ্যায় অধ্যাদেশটি জারি Read more

চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা
চাঁদপুরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, ভোগান্তিতে রোগীরা

চাঁদপুরের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে দীর্ঘ কয়েক মাস ধরে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে Read more

হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন আরো ২৬ হাজার ১০৯ হাজি

চলতি বছরে পবিত্র হজ পালন শেষে সোমবার (১৬ জুন) রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেনে আরো ২৬ হাজার ১০৯ Read more

মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি
মরক্কোতে আকস্মিক বন্যায় ৩৭ জনের প্রাণহানি

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় Read more

বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত
বাঘায় ট্রাক চাপায় এক নারী নিহত

রাজশাহীর বাঘা উপজেলায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে বানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল পৌণে ৬টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন