বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে তৈরি। যা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়ার প্রেক্ষিতে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কিছু মন্তব্য করেছেন দাবি করে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্যের দাবিটি মিথ্যা, ভিডিওটি এআই-সৃষ্ট। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাংলাদেশ নিয়ে ট্রাম্প সম্প্রতি কোনো মন্তব্য করেননি এবং আলোচিত ভিডিওর দাবি ও তথ্যসমূহ সত্য নয়।প্রকৃতপক্ষে, ২০১৭ সালের মে মাসে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম প্রতিষ্ঠান এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেটির কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে সম্পাদনা করে ছড়িয়ে পড়া ভিডিওটি বানানো হয়েছে।বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম এনবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১২ মে প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। যেটি এনবিসি নিউজের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার। ভিডিওটির ১২ মিনিট ৩১ সেকেন্ড থেকে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিল রয়েছে।ওই সাক্ষাৎকারে তৎকালীন এফবিআই পরিচালক জেমস কমিকে বরখাস্ত এবং রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অন্যান্য বিশ্বনেতাদের বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন ট্রাম্প। তবে সেখানেও ড. মুহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশ নিয়ে কোন মন্তব্যই করেননি। এনবিসি নিউজের ওয়েবসাইটেও ২০১৭ সালের ১২ মে এই সাক্ষাৎকারটি পাওয়া যায়।বাংলাফ্যাক্ট জানায়, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোন বিশ্বস্ত সূত্রে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এসব বিষয়ে মন্তব্যের দাবির সত্যতা পাওয়া যায়নি।এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি কি না তা জানতে বাংলাফ্যাক্ট একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল দিয়ে যাচাই করেছে। ভিডিওটি হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, এটির এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৬ শতাংশ।সেন্ট মার্টিনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় সামরিক ঘাঁটি চালু না হওয়া পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে না—এমন মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট করেছেন দাবিটি মিথ্যা। একই দাবিতে ছড়ানো ভিডিওটি এআইয়ের সাহায্যে তৈরি বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।  সূত্র: বাসসএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি
লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি

বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে লোহাগাড়ায় অবৈধ করাতকল ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। বন ও পরিবেশ বিভাগের তদারকি ও যথাযথ Read more

তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো
তুরস্কের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল ন্যাটো

তুরস্কের আকাশসীমায় ঢুকে পড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর বিমান ও Read more

ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন
ঢাক-ঢোল বাজিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিমা বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শেষ হলো বর্ণাঢ্য আয়োজন ও ধর্মীয় ভাবগম্ভীরতার মধ্য দিয়ে। বৃহস্পতিবার (২ অক্টোবর) Read more

ValhallaWins Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen
ValhallaWins Casino im Überblick: Spielablauf, Bedingungen und nüchterne Fragen

Ein Online-Casino lässt sich leicht mit einer nordischen Halle voller blinkender Türen vergleichen: Hinter jeder könnte ein Spiel stecken, doch Read more

পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪
পামওয়েল প্ল্যান্টে বিস্ফোরণে প্রবাসী বাংলাদেশিসহ আহত ৪

মালয়েশিয়ায় একটি পামওয়েল কারখানার স্টিম বয়লার বিস্ফোরণে এক বাংলাদেশিসহ চারজন কর্মী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।মালয় সংবাদমাধ্যম সিনার হারিয়ানের এক Read more

ইসরায়েলি ফুটবলারের কাণ্ডে ফুটবল অঙ্গনে তোলপাড়
ইসরায়েলি ফুটবলারের কাণ্ডে ফুটবল অঙ্গনে তোলপাড়

ইসরায়েলি এক ফুটবলারকে সামরিক পোশাকে দক্ষিণ লেবাননে গুলি চালাতে দেখা যাওয়ার ঘটনায় বিশ্ব ফুটবল অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন