গাজীপুর মহানগরীর পূবাইলের ৪১ নং ওয়ার্ড কামারগাও এলাকায় চলাচলের রাস্তা চাওয়াতে এলাকাবাসীর বিরুদ্ধে চাদাবাজি ও মাদক ব্যাবসার অভিযোগ এনে থানায় অভিযোগের প্রতিবাদে ও রাস্তার দাবিতে মানবন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।রবিবার (২২ জুন) দুপুরে নগরীর মিরের বাজার ঢাকা বাইপাস চৌরাস্তা এলাকায় বেঁচে থেকে অশান্তি, মরেও যেন শান্তি নেই, আমরা রাস্তা চাই, আমরা স্কুলে যেতে চাই, আমরা বাড়ি থেকে বের হতে চাই, এমন স্লোগানের মিরের বাজার ঢাকা  বাইপাস চৌরাস্তা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার নারী শিশু সহ স্কুল কলেজগামী শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে এলাকাবাসী জানায়,৩০ বছরের অধিক সময় ধরে তাদের চলাচলের পায়ে হাটার রাস্তা রাতের আধারে বন্ধ করে দেয় এলাকার প্রভাবশালী মেজবাহ উদ্দিন ও তার পরিবারের লোকজন। এলাকাবাসীর পক্ষ থেকে মানবিক আবেদনেও সাড়া দেইনি মেজবা ও তার পরিবার। তাই রাস্তা নিয়ে বিপাকে আছে কামারগাও এলাকায় বসবাসকারী ৫০ টির অধিক পরিবার।মানববন্ধন শেষে বক্তারা জানান দ্রুত মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করা হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন তারা।এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মো আমিরুল ইসলাম জানান, দুই পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছে, বিষয়টা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে। Read more

তাহিরপুরে ৪শ ফুট বালু বোঝাই নৌকা জব্দ, আটক ২
তাহিরপুরে ৪শ ফুট বালু বোঝাই নৌকা জব্দ, আটক ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা বোঝাই করে পাচারের সময় দুজনকে আটক করেছে পুলিশ। এ Read more

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল
শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান বিন হাদিকে Read more

স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী
স্ত্রীর জানাজায় অঝোরে কাঁদলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৮ জুন) বাদ জোহর Read more

খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার প্রতি শেষশ্রদ্ধা জানাতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় এসেছেন।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) Read more

আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন