বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম তাকে তলব করেন।ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার তিন দিনের মাথায় এই পদক্ষেপ নিলো নয়াদিল্লি। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছে।নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলাদেশে বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি বিরাজ করছে তা নিয়ে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনকে কেন্দ্র করে ‘কিছু চরমপন্থী গোষ্ঠী’ যে ধরনের নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, সেই দিকে বাংলাদেশের হাইকমিশনারের বিশেষ মনোযোগ আকর্ষণ করা হয়েছে।  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে যে ‘ভুয়া বয়ান’ বা অপপ্রচার চালানোর চেষ্টা চলছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।  ভারত আরও অভিযোগ করেছে যে, এসব স্পর্শকাতর ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো কোনো পূর্ণাঙ্গ তদন্ত করেনি এবং ভারতের সঙ্গে এই সংক্রান্ত কোনো অর্থবহ তথ্যপ্রমাণও বিনিময় করা হয়নি। কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় মিশন ও কূটনীতিকদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছে নয়াদিল্লি।ভারত জানিয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিক এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ। তারা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।উল্লেখ্য, এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বুধবার দুপুর থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি নিরাপত্তার কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত রোববার বাংলাদেশ সরকার ভারতে অবস্থানরত শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। আজকের এই তলবের মধ্য দিয়ে দুদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’
‘পিআর ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচনে প্রভাব ফেলবে না’

পিআর পদ্ধতির দাবি ও প্রতীক সংক্রান্ত জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম Read more

কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন

তেলসমৃদ্ধ দেশ কুয়েতের একটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এই হামলায় শোধনাগারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত Read more

‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’
‌ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ‘ভুয়া’

আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি। এমনটাই লিখিতভাবে Read more

‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’
‘অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে তাঁদেরও বিচার হবে’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও জনগণের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের মাধ্যমে যদি একটি Read more

খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন
খুবি শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর দাফন সম্পন্ন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকীর মরদেহ তার গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে পারিবারিক কবরস্থানে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন