দেশে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় কম্পনটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫, যা তুলনামূলকভাবে একটি হালকা মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, ‌’ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এটি তেমন শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্ট অনুভব করেছে।’আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।চলতি মাসে এটি তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো দেশে। ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প হয়। এরপর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের ছাতকে ৪ মাত্রার আরও একটি ভূমিকম্প অনুভূত হয়।ভূমিকম্পের এমন ঘনঘন ঘটনা জনমনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে, যদিও এখনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার
চুক্তির ১৮ বছর পর ৪৫০ কোটি রুপি পাচ্ছে ওয়ার্ন পরিবার

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন শুধু মাঠে বল হাতে জাদু দেখাননি, ছিলেন দারুণ দূরদর্শীও। প্রায় ১৮ বছর আগে করা এক Read more

‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে’ সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী
‘জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে’ সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী

কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের পর সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড। আগামী ৪৫ থেকে ৬০ দিনের Read more

মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন
মির্জাখীল দরবারের অনুসারীদের আগাম ঈদুল আজহা উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। শুক্রবার (৬ Read more

হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক
হোমনায় ড্রামের ভেতরে ২০ কেজি গাঁজাসহ পিকআপ চালক আটক

কুমিল্লার হোমনায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালককে আটক করেছে হোমনা থানা পুলিশ।সোমবার (২৫ আগস্ট) সকাল Read more

শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন
শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন

চলতি ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ১ জুন Read more

৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক
৫ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ৫ আগস্ট দেশের সব তফসিলি ব্যাংকে লেনদেনসহ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন