সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই জনপ্রিয় সংগীতশিল্পী আবারও আলোচনায় উঠে এলেন সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এক ভিডিও ও লেখা শেয়ার করে। যা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আলোচনা।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জীবনমুখী গানের কিংবদন্তি নচিকেতা চক্রবর্তী। চিকিৎসকদের প্রচেষ্টায় হার্টে দুটি স্টেন্ট বসানোর পর এখন অনেকটাই সুস্থ ওপার বাংলার এই গায়ক। ভক্তরা যখন তার ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নচিকেতার একটি ভিডিও ও দীর্ঘ লেখা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ভিডিও বার্তার ক্যাপশনে সংগীত শিল্পী লিখেছেন, ‘মৃত্যু মস্ত ফাঁকি’। মৃত্যুর মুখ থেকে বারবার ফিরতে মন্দ লাগছে না। কিন্তু এই প্রথমবার নয়, মাত্র ১৫ বছর বয়সে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় লেগে কোমায় চলে গিয়েছিলেন তিনি। ২০ বছর বয়সে শুধুমাত্র ভাগ্যের কারণে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিলেন নচিকেতা। শেষ মুহূর্তে স্থান পরিবর্তনের কারণে পুলিশের গুলি এসে লাগে বন্ধুর বুকে।মাত্র ১৬ বছর বয়সে পাতাল রেলের নির্মিত হওয়া টানেলে জলে ডুবতে ডুবতে বেঁচে গিয়েছিলেন নচিকেতা। এর আগে মাত্র ৭ বছর বয়সে ক্ষুদিরামের ছবি দেখে গলায় দড়ি দিতে গিয়েছিলেন তিনি, মাত্র ৬ বছর বয়সে নকশাল আন্দোলন দেখে স্কুলে আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেবারও বেঁচে গিয়েছিলেন গায়ক।এরপর ৪৭ বছর বয়সে দিল্লির হাসপাতালে সার্জারির টেবিল থেকে বেঁচে ফিরেছিলেন এবং ২০২৫ সালে হৃদরোগে আক্রান্ত হয়েও বেঁচে যান তিনি।নচিকেতা লিখেছেন, ‘আমার লেখা যদি ভালো লাগে ভালো না হলে কমেন্ট করবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি বসে নেই। নিজেকে আমার বাড়ির পুরনো তক্তপোশের মতো জরাজীর্ণ প্রমাণ করতে গিয়ে কমেন্ট করবেন না। আবারও বেঁচে এলাম, হয়তো ভুল হয়ে গেছে ক্ষমা করবেন। এবার আপনারা মৃত্যু ঘোষণা করলেই কথা দিচ্ছি মরে যাওয়ার চেষ্টা করব। অন্তত আপনাদের মান রাখতে।’সব মিলিয়ে কথা শুনে বোঝাই যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই নচিকেতার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হইচই পড়ে গিয়েছিল তাতেই হয়তো ক্ষুব্ধ তিনি। মূলত, নচিকেতার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় বেশ আশাহত হয়েছেন ৬১ বছর বয়সী এই সংগীতশিল্পী, আর তাই নিজের ওই অভিমান থেকেই এতগুলো কথা লেখেন তিনি।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার
বরিশালে প্রবাসীর স্ত্রীর মরদেহ ‍উদ্ধার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে চাঁদনী বেগম (৩২) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য Read more

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা
ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

নারী ফুটবলেও দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকার গ্রুপপর্বে চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মাধ্যমে Read more

ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর
ইরানের অভিযান শেষ হলে পাকিস্তান, হুমকি ইসরায়েলী সাবেক মন্ত্রীর

ইরান ও ইসরায়েলের মধ্যে টানা কয়েকদিনের সংঘাতে উত্তপ্ত পুরো মধ্যপ্রাচ্য। উভয় দেশই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং এতে ঘটছে প্রাণহানির Read more

‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’
‘আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না’

ঈদুল ফিতর উপলক্ষে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড়ের মধ্যে নিজের অভিনীত সিনেমার টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হয়েছে অভিনেত্রী আজমেরী হক Read more

ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন
ভারতের রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ আগুন

ভারতের নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলের দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন